আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ডিম, ঘি ও চিনি দিয়ে সুস্বাদু সেমোলিনা

ডিম, ঘি ও চিনি দিয়ে সুস্বাদু সেমোলিনা

সুজির হালুয়া খেতে পছন্দ করেন অনেকেই। সকালের নাশতায় বা রাতের খাবারের পর অনেকে মিষ্টিজাতীয় খাবার খেতে ভালোবাসেন। তাঁদের জন্য আমাদের আজকের রেসিপি সুস্বাদু সেমোলিনা।

এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান আজকের রেসিপির একটি পর্বে সুস্বাদু সেমোলিনার রেসিপি দেওয়া হয়েছে। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে সুস্বাদু সেমোলিনা তৈরির পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—

উপকরণ

১. ১/৪ কাপ ঘি

২. চারটি ডিম

৩. এক কাপ চিনি

৪. এক কাপ গুঁড়ো দুধ

৫. পরিমাণমতো পানি

৬. আধা কাপ ড্রাই নারকেল

৭. এক কাপ সুজি

৮. এক টেবিল চামচ কিসমিস

৯. দুই টেবিল চামচ পেস্তা বাদামকুচি

১০. আধা চা চামচ এলাচ গুঁড়ো

১১. ১/৪ কাপ ফ্রেশ ক্রিম

প্রস্তুত প্রণালি

প্রথমে ফ্রাইপ্যানে ঘি দিন। একটি বাটিতে ডিম, ঘি ও চিনি দিয়ে ভালোভাবে বিট করুন। এর পর তাতে গুঁড়ো দুধ, পানি ও ড্রাই নারকেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ঘি গরম হয়ে এলে সুজি দিয়ে ভাজুন। ভাজা হয়ে এলে এর মধ্যে বাটির মিশ্রণ ঢেলে দিন।

এর পর এতে কিসমিস, পেস্তা বাদামকুচি, এলাচ গুঁড়ো ও ফ্রেশ ক্রিম দিয়ে নেড়ে রান্না করুন। রান্না হয়ে গেলে সাজিয়ে পরিবেশন করুন মজাদার সুস্বাদু সেমোলিনা। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

এলএবাংলাটাইমস/এলআরটি/এলএস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত