আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

মেয়েরা কেন বেশি আম খাবেন

মেয়েরা কেন বেশি আম খাবেন

স্বাদে আমকে টেক্কা দিতে পারে গ্রীষ্মে এমন ফল কমই রয়েছে। শুধু কি স্বাদ, গুণের দিক থেকেও আম বিশেষ স্থান দখল করে আছে। বিশেষ করে নারীদের জন্য আম কিন্তু ভীষণ উপকারী। পেট থেকে ত্বক, চুল বিভিন্ন সমস্যা সমাধানে আমের ভূমিকা অস্বীকার কারার উপায় নেই। পুষ্টিবিদদের মতে, আমের শাঁস থেকে আঁটি পুরোটা থেকেই উপকার পাওয়া সম্ভব।

কোলেস্টেরলের মাত্রা কমাতে: আমে রয়েছে উচ্চ পরিমাণে ভিটামিন সি, সেই সঙ্গে ফাইবার। রক্তে থাকা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে আম। তাই পরিমাণ বুঝে নিয়মিত আম খেতে পারেন মধু মাসে।

স্তন ক্যানসারের ঝুঁকি কমায়: আমের মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিড্যান্ট, যা ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। নারীদের স্তন ক্যানসারের ঝুঁকি কমাতেও সাহায্য করে আম। এমন গরমে স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে পারেন আম।

দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে: মানুষের শরীরে প্রয়োজনীয় ভিটামিন ‘এ’-র চাহিদার প্রায় ২৫ শতাংশের জোগান দিতে পারে আম। সবারই কমবেশি জানা যে, ভিটামিন এ চোখের জন্য খুবই উপকারী। আম দৃষ্টিশক্তি বৃদ্ধি করে।

ত্বকের যত্নে: ত্বকের যত্নেও দারুণ ভূমিকা রাখে আম। আমের আঁশে থাকা ভিটামিন সি ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায়। আম বাটা মাখলেও ত্বকের রোমকূপে জমে থাকা ময়লা পরিষ্কার হয়। ভ্যাপসা গরমে ত্বকের যত্ন নিতে ভরসা রাখতে পারেন আমে।

হজমশক্তি বৃদ্ধি করে: যারা হজমের সমস্যায় ভুগে থাকেন, গরমে সুস্থ থাকতে আম খেতে পারেন। আমে রয়েছে উপকারী উৎসেচক, যা শরীরের প্রোটিন অণুগুলো ভেঙে ফেলতে সাহায্য করে এবং হজমশক্তি বৃদ্ধিতেও সাহায্য করে। তবে বেশি বেশি আম খেলে উল্টো ফল হতে পারে। তাই বুঝে খাবেন, ঠিক কতটুকু প্রয়োজন। কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় স্বাস্থ্যের জন্য।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এলএস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত