আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

ডিমেনশিয়ার ঝুঁকি এড়াতে যা করণীয়

ডিমেনশিয়ার ঝুঁকি এড়াতে যা করণীয়

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই ডিমেনশিয়া বা ভুলে যাওয়া রোগ দেখা দেয়। ডিমেনশিয়ায় আক্রান্ত হলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, এমনকী রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার মতো জটিল সমস্যাও দেখা যায়। শরীরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন না পৌঁছলে মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা ব্যাহত হয়। এতে নষ্ট হয় স্মৃতিশক্তি। তাই ভুলে যাওয়ার উপসর্গ দেখা দিলেই সতর্ক হওয়া উচিত। বিশেষজ্ঞদের মতে, কম বয়স থেকেই যদি জীবনধারায় কিছু পরিবর্তন আনা যায় তাহলে ডিমেনশিয়ার ঝুঁকি ৪০ শতাংশ পর্যন্ত কমে।

ডিমেনশিয়ার ঝুঁকি এড়াতে যা করণীয়-

১. প্রতি সপ্তাহে খাদ্যতালিকায় তেলযুক্ত মাছ রাখুন। সামুদ্রিক মাছ -যেমন, স্যামন, সার্ডিন, ম্যাকরেলে পর্যাপ্ত পরিমাণে ওমেগা থ্রি পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এ কারণে খাদ্যতালিকায় রেড মিটের পরিবর্তে এ ধরনের মাছ রাখুন।

২. খাদ্যতালিকায় সবুজ শাকসবজি, ব্লুবেরি, বিভিন্ন রকমের বাদাম রাখুন । এসব খাবারে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি, ভিটামিন ই, খনিজ, পলিফেনল, ফ্ল্যাভোনয়েড থাকে। এসব উপাদান সার্বিকভাবেই সুস্বাস্থ্য বজায় রাখে। ফলে ডিমেনশিয়ার ঝুঁকি কমে।

৩. অতিরিক্ত পরিমাণে তৈলাক্ত, মসলাদার, প্রক্রিয়াজাত খাবার খেলে হাইপারটেনশন, টাইপ ২ ডায়াবেটিস, ওবেসিটির সমস্যা বাড়ে। যা ধীরে ধীরে ডিমেনশিয়ার মতো জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়িয়ে দেয়।

৪. দিনে ৩৫ থেকে ৪০ মিনিট শরীরচর্চা করুন। নিয়মিত শারীরিক কসরত করলে রক্ত সঞ্চালন বাড়ে। পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় মস্তিষ্কে। সাইকেল চালানো, সাঁতার কাটা, নাচ করা, দৌড়ানো, হাঁটা শরীরের জন্য খুব উপকারী।

৫. ধুমপানের অভ্যাস ত্যাগ করুন। গবেষণা বলছে, যাদের ধুমপানের অভ্যাস নেই, তাদের ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি ৬০ শতাংশ কম।

শেয়ার করুন

পাঠকের মতামত