আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

অবশিষ্ট চা পাতা ব্যবহারের ৫ উপায়

অবশিষ্ট চা পাতা ব্যবহারের ৫ উপায়

দিনে কয়েকবার প্রায় সবার বাসাতেই চা বানানো হয়ে থাকে। বানানোর পর অবশিষ্ট চা পাতা সবাই ফেলে দেই। অনেকেই জানি না এটি খুব সহজে রান্নাঘরের বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। রান্না থেকে শুরু করে পরিষ্কার করা পর্যন্ত বিভিন্ন কাজে এই অবশিষ্ট চা পাতা ব্যবহার করা যায়। চলুন জেনে নেওয়া যাক কীভাবে ব্যবহার করতে পারেন চা বানানোর পর অবশিষ্ট চা পাতা-

সালাদে ব্যবহার করতে পারেন

এটি শুনে আপনার অদ্ভুত লাগতে পারে কিন্তু জাপানীরা সালাদের সাথে চা পাতা মিশিয়ে খায়। তবে যেদিন চা বানানো হয়েছে সে দিনের অবশিষ্ট চা পাতাই ব্যবহার করতে হবে। ভেজা বা শুকনো দুই ধরেনের চা পাতাই ব্যবহার করতে পারেন।

আচারে ব্যবহার করতে পারেন

চা পাতা একটি দুর্দান্ত পিকিং এজেন্ট হিসেবে কাজ করে। চা পাতা, তেল, লেবুর রস এবং লবন একসঙ্গে মিশিয়ে নিন এবং একটি পাত্রে কয়েকদিন সংরক্ষণ করুন। তৈরি হয়ে যাবে সুস্বাদু আচার। এটি আপনি আচার হিসেবেও খেতে পারেন, সালাদ কিংবা অন্যান্য খাবারের সঙ্গেও খেতে পারেন।

রান্নাঘর পরিষ্কারের কাজে ব্যবহার করতে পারেন

ভেজা চা পাতা রান্নাঘরের সারফেস এবং চপিংবোর্ড বোর্ড পরিষ্কারের কাজে ব্যবহার করতে পারেন। চা পাতা গ্রিজ, দাগ এবং গন্ধ দূর করতে পারে খুব সহজেই। এমন কী রান্নার পাতিল এবং কেটলি থেকে দাগ বা দুর্গন্ধ দূর করতেও এটি ব্যবহার করতে পারেন।

ফ্রিজের দুর্গন্ধ দূর করতে

ফ্রিজে বিভিন্ন খাবার রাখার ফলে অনেক সময় দুর্গন্ধ দেখা দেয়। চা পাতার সাহায্যে খুব সহজেই এটি থেকে উদ্ধার পেতে পারেন। অবশিষ্ট চা পাতাগুলো শুকিয়ে নিন এবং সেগুলো একটি কাপড়ে রাখুন। খাবারের গন্ধ দূর করতে এটি আপনার ফ্রিজে রাখুন। মাইক্রোওয়েভ পরিষ্কার করতে এবং ওভেন থেকে গন্ধ দূর করতেও এটি ব্যবহার করতে পারেন।

বেকিং এ ব্যবহার করতে পারেন

কুকিজ, কেক বা মাফিন জাতীয় খাবার বেকিং এর সময় এটি ব্যবহার করতে পারেন। চা পাতা এইগুলোতে একটি ভেষজ ফ্লেভার এনে দিতে পারে। আপনার পছন্দের যেকোনো ডেজার্টের সাথেও এটি খেতে পারেন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত