আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

যেসব খাবার বাসি করে খাওয়া ক্ষতিকর

যেসব খাবার বাসি করে খাওয়া ক্ষতিকর

সময় বাঁচানোর জন্য একসঙ্গে অনেক খাবার রান্না করে ফ্রিজে রেখে দেন অনেকেই। এরপর প্রয়োজনের সময় বের করে খাওয়া। এতে সময় বাঁচে ঠিকই তবে ছাড় দিতে হয় কিছু ক্ষেত্রে। যেমন স্বাদ অনেকটাই কমে যায়। আবার পুষ্টিগুণও সঠিকভাবে অটুট থাকে না অনেক ক্ষেত্রে। কিছু খাবার রয়েছে যা বাসি করে খেলেই বিপদ। বিশেষজ্ঞদের মতে, কিছু খাবার বার বার গরম করে খাওয়া একেবারেই ঠিক নয়। কোন খাবারগুলো? চলুন জেনে নেওয়া যাক-

ডিম
পুষ্টিকর খাবারের তালিকায় উপরের দিকেই থাকে ডিমের নাম। কিন্তু এই খাবারই যদি বার বার গরম করে খাওয়া হয় তখন আর তা পুষ্টিকর থাকে না। ডিমে থাকে সালমোনেলা, তাই এটি একাধিকবার গরম করে খেলে নতুন ব্যাকটেরিয়ার জন্ম হয়। এই ব্যাকটেরিয়া পেটের জন্য ক্ষতিকর। ডিম দ্বিতীয়বার গরম করে খেলে এতে নাইট্রোজেন অক্সিডাইজড সৃষ্টি হয় যা ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তাই ডিম বার বার গরম করে খাওয়া থেকে বিরত থাকুন।

মুরগির মাংস
মাংস রান্না করলে কে আর কম রান্না করে। সময় বাঁচাতে বেশিরভাগ ক্ষেত্রেই একসঙ্গে অনেকখানি মাংস রান্না করে ফ্রিজে রেখে খাওয়া হয়। কিন্তু মুরগির মাংসের ক্ষেত্রেও এমনটা করতে যাবেন না। কারণ বিশেষজ্ঞরা বলছেন, মুরগির মাংস বার বার গরম করে খাওয়া ক্ষতিকর। বার বার গরম করার ফলে এতে থাকা প্রোটিনের কম্পোজিশন বদলে যায়। ফলে হতে পারে বদ হজম।

পালং শাক
পুষ্টিকর পালং শাকও বাসি করে খাওয়া ক্ষতিকর। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, এই শাক বার বার গরম করে খেলে শরীরে কার্সিনোজেনিক এলিমেন্ট বা ক্যান্সার সৃষ্টিকারী কোষের ঝুঁকি বাড়ে। ফলে এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশে বেড়ে যায়।
পালংশাকে থাকা নাইট্রেট বার বার গরম করলে নাইট্রাইটস-এ রূপান্তরিত হয়ে যায়। এটি শরীরের জন্য ক্ষতিকর। তাই পুষ্টিবিদরা পরামর্শ দেন, রান্নার পরপরই পালং শাক খেয়ে নেওয়ার।

বিট
বিটরুট বা বিটে থাকে নাইট্রিক অক্সাইড। এই যৌগ সমৃদ্ধ খাবার গরম করে খেলে প্রথমে নাইট্রাইট এবং পরে নাইট্রোসামিনে রূপান্তরিত হয়। এটি কার্সিনোজেনিক হিসাবে পরিচিত। তাই বিশেষজ্ঞরা এ জাতীয় সবজি বারবার গরম করে খেতে বারণ করেন।

মাশরুম
অত্যন্ত পুষ্টিকর একটি সবজি হলো মাশরুম। কিন্তু এই খাবার বাসি করে বার বার গরম করে খেলে শরীর খারাপ হতে সময় লাগবে না। এই সবজিতে থাকে ফাইবার ও এনজাইম। এই উপাদানগুলো আমাদের হজমে সাহায্য করে। কিন্তু বার বার গরম করলে ফাইবার ও এনজাইম নষ্ট হয়ে যায়। যে কারণে এই খাবার বাসি করে না খাওয়াই ভালো।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত