আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

রূপচর্চায় ফুল

রূপচর্চায় ফুল

রূপচর্চায় ফুলের ব্যবহার চলে আসছে আদিকাল থেকেই। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সঙ্গে চুলের যত্নে নানাভাবে ভেষজ এ উপকরণ ব্যবহার করতেন অন্দরমহলের নারীরা। কখনো গোসলের পানিতে ফুলের পাপড়ি আবার কখনো মুলতানি মাটির সঙ্গে ফুলের ভিন্ন অংশের উপাদান মিশিয়ে তৈরি করা হতো ত্বক উজ্জ্বল করার জন্য উপটান কিংবা ঘরোয়া প্যাক। সময় পালটালেও ত্বকের যত্নে ফুলের সেই উপকারিতা আছে আগের মতোই।

তাই ঋতু পরিবর্তনে শীতের এ সময়ে ত্বকের আর চুলের যত্নে কীভাবে ফুল ব্যবহার করতে পারবেন ঘরোয়া উপকরণের সঙ্গেই তা জানিয়েছেন হার্বস আয়ুর্বেদিক স্কিন কেয়ার ক্লিনিকের স্বত্বাধিকারী শাহিনা আফরিন মৌসুমী। শীতের এ সময়ে সবচেয়ে ভালো কাজ করে গাঁদা ফুল।

এতে থাকা নির্যাস ব্রণ সারাতে পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে। এ ক্ষেত্রে গাঁদা ফুল ব্যবহারের আগে ভালো করে পাপড়িগুলো ধুয়ে নিতে হবে। পরের ধাপে এর থেকে নির্যাস বের করে নিতে হবে। এ ক্ষেত্রে একটি গাঁদা ফুল ব্যবহার করে মোট তিনটি উপকরণ তৈরি করা যাবে। এ ক্ষেত্রে গাঁদা ফুল পেস্ট করে তাতে বেসন আর শসার রস মিশিয়ে প্যাক তৈরি করে নিতে পারেন।

অন্যদিকে যেহেতু গাঁদা ফুল যে কোনো ত্বকে ব্যবহার করা যায় তাই শীতের এ পরিবর্তনের সময় গাঁদা ফুল সবচেয়ে ভালো একটি মাধ্যম হতে পারে ত্বকের যত্নে। অন্যদিকে গাঁদা ফুলের রস বের করে তাতে পুদিনা পাতার রস আর মুলতানি মাটি মিশিয়ে পেস্ট করে তা ব্রণের জায়গাগুলোতে লাগালে বেশ ভালো ফল পাওয়া যায়। এছাড়া আরও একটি উপকারী উপাদান হচ্ছে গাঁদা ফুলের তেল। এ উপকরণটি তৈরি করতে গাঁদা ফুলের পাপড়ি ভালো করে শুকিয়ে নিতে হবে।

অবশ্যই স্বাভাবিক তাপমাত্রায় শুকিয়ে নিতে হবে। এর পরের ধাপে চার কাপ শুকনো গাঁদা ফুল আর দুই কাপ নারিকেল কিংবা অলিভ ওয়েল মিশিয়ে ভালো করে দশ মিনিট জ্বাল দিতে হবে। মিশ্রণটি ঠান্ডা হয়ে এলে কাচের বোতলে গ্লিসারিন আর গোলাপ জল মিশিয়ে রেখে দেওয়া যাবে বেশ কয়েকদিন। এ মিশ্রণটি রাতে ঘুমাতে যাওয়ার আগে হাতে-মুখে স্প্রে করে ময়েশ্চারাইজারের মতো ব্যবহার করা যাবে।

এটি মূলত যাদের ত্বকে র‌্যাশ কিংবা বেশ রুক্ষ হয়ে থাকে তাদের জন্য খুব ভালোভাবে কাজ করে থাকে। তবে লক্ষ রাখতে হবে যাতে এ মিশ্রণ কেবল রাতেই ব্যবহার করা হয়। ত্বকের পাশাপাশি চুলেরও যত্ন প্রয়োজন ঋতু পরিবর্তনের এ সময়ে। বসন্তের আগমনের আগে আগে চুলে প্রায়শই খুশকির সমস্যা কম-বেশি সবারই চোখে পড়ে।

এ ক্ষেত্রে এক কাপ গাঁদা ফুলের রসের সঙ্গে এক টেবিল চামচ মেথি এবং মৌরি ভিজিয়ে রাখতে হবে সারা রাত। পরের দিন তা পেস্ট করে স্কাল্পে লাগিয়ে রাখলেই খুশকির সমস্যা থেকে খুব সহজেই মিলবে ঘরোয়া সমাধান। এছাড়া আরও আছে জবা ফুল। চুল পাকা রোধে ছয়টি জবা ফুল, এক কাপ আমলকী আর চার কাপ পানি মিসিয়ে জ্বাল দিতে হবে। যখন মিশ্রণটি এক কাপে ঘন হয়ে আসবে তখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। গোসলের আগে শ্যাম্পু করা পরিষ্কার স্কাল্পে এ তরল মিশ্রণটি ব্যবহারে গোসল করে শ্যাম্পু করে নিলেই চুলে ফিরে পাবেন আগের সেই উজ্জ্বলতা।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত