আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বেকিং সোডা

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বেকিং সোডা

রান্না ছাড়াও গৃহস্থালির নানা কাজে বেকিং সোডা ব্যবহার করা হয়। কিন্তু বেকিং সোডা যে ত্বকের যত্নেও বেকিং সোডা ব্যবহার করা যায় এটা হয়তো অনেকেই জানেন না। ত্বকের সৌন্দর্য বাড়াতে বেকিং সোডা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ত্বকের যত্নে বেকিং সোডা যেভাবে ভূমিকা রাখে-

ব্রণ ও ব্ল্যাকহেডস দূর করতে : বেকিং সোডা ব্রণ ও ব্ল্যাকহেডস দূর করতে সাহায্য করে। বেকিং সোডা ত্বককে এক্সফোলিয়েট করে মরা চামড়া উঠায় এবং ত্বক পরিষ্কার করে। এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়া ব্রণ প্রতিরোধ করে এবং ত্বককে দাগবিহীন করতে সাহায্য করে।

যেভাবে ব্যবহার করবেন : ১ টেবিল চামচ বেকিং সোডা ও ১ টেবিল চামচ পানি দিয়ে পেষ্ট তৈরি করুন। মুখ ও হাত ভালো করে লাগান। শুকিয়ে গেলে মুখ ধুয়ে নিন। নাক এবং ব্রণের জায়গাগুলোতে লাগিয়ে ম্যাসেজ করুন। ২/৩ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ভালো ময়েশ্চারাইজার লাগান। এটি সপ্তাহে দুই দিন লাগালে উপকার পাবেন।

উজ্জ্বলতা বাড়াতে : বেকিং সোডা মুখের মাস্ক হিসেবে ভালো কাজ করে। এটি ত্বককে বুস্ট করে ভেতর থেকে উজ্জ্বল করে এবং ত্বককে সুস্থ রাখে। বেকিং সোডার সাথে কমলার রস মিশিয়ে লাগালে ত্বকের পিএইচ ভারসাম্য বজায় থাকে। কমলার রসে থাকা ভিটামিন সি থাকায় ত্বকের কোলাজেন বাড়ায়। এটি ত্বকের এক্সফোলিয়েটর ও ক্লিনজার হিসেবে কাজ করে।

যেভাবে ব্যবহার করবেন : প্রথমে ক্লিনজার দিয়ে মুখ ও হাত ধুয়ে ভালোভাবে শুকিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপর এক টেবিল চামচ কমলার রসের সাথে ১ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে পেস্ট তৈরি করুন। পুরো মুখে ও গলায় ১৫ মিনিট রেখে দিন। শুকানোর পর আলতোভাবে ঘষে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর ময়েশ্চারাইজার মুখে লাগিয়ে নিন। সপ্তাহে একদিন এটা করলেই উপকারিতা পাবেন।

ঘাড়ের কালো দাগ দূর করে : ঘাড়ের কালো দাগ দূর করতে বেকিং সোডা বেশ উপকারী। এটি কনুই ও হাঁটুতে লাগালেও কালচেভাব দূর হবে।

যেভাবে ব্যবহার করবেন : ১ টেবিল চামচ সোডা ও ১ টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে কালচে স্থানে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে : বেকিং সোডা দিয়ে স্ক্রাব করলে ত্বককে এক্সফোলিয়েট করে এবং নমনীয়তা ধরে রাখে। এটি ত্বকের মরা চামড়া দূর করে এবং মুখের তেল নিয়ন্ত্রণ করে। কিন্তু যাদের ত্বক সংবেদনশীল তারা সোডা দিয়ে স্ক্রাব করা থেকে বিরত থাকুন, কারণ এতে জ্বালাপোড়া সৃষ্টি হতে পারে।

যেভাবে ব্যবহার করবেন : দেড় টেবিল চামচ বেকিং সোডার সাথে এক টেবিল চামচ পানি মিশিয়ে মুখে, গলায়, ঘাড়ে ও অন্যান্য কালচে স্থানে ১৫-২০ সেকেন্ড স্ক্রাব করুন। এরপর ঠান্ডা পানি ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ২ দিন নিতে পারবেন।

ঠোঁটের কালো দাগ দূর করতে : বেকিং সোডা ঠোঁটের মরা চামড়া উঠিয়ে কালচেভাব দূর করে এবং ঠোটঁকে মসৃণ করে গোলাপি করে।

যেভাবে ব্যবহার করবেন : ১টেবিল চামচ বেকিং সোডা ও ১ টেবিল চামচ মধু নিয়ে ঠোঁটে ২ মিনিট রেখে দিন। এরপর আঙ্গুল দিয়ে ঠোটেঁর চারপাশে ঘষে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করুন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত