আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

গরমে মাঝেমধ্যেই দুধ নষ্ট হচ্ছে? কীভাবে সতেজ রাখবেন

গরমে মাঝেমধ্যেই দুধ নষ্ট হচ্ছে? কীভাবে সতেজ রাখবেন

অনেকের বাড়িতেই সারা বছর দুধ ব্যবহার করা হয়। কিন্তু অতিরিক্ত গরমে খাবারের মতো দুধ সংরক্ষণ করাও বেশ কঠিন কাজ। কারণ, এই সময় প্রায়ই দুধ নষ্ট হয়ে যায়। তার থেকে গন্ধ বেরোয়। এমনকি ফ্রিজে সংরক্ষণ করে রাখলেও এ সমস্যা থেকেই যায়। দুধ সতেজ রাখতে কিছু টিপস অনুসরণ করতে পারেন।

কাচের বোতল বা জগ ব্যবহার করুন: গরমে দুধ রাখার একটি ভালো উপায় হলো একটি কাচের বোতলে বা জগে দুধ সংরক্ষণ করা। এজন্য দুধ ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিন। তারপর কাচের বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। বোতলের মুখ আটকাতে ভুলবেন না। এরপর দুধ যত খুশি বের করুন। দুধ সহজে নষ্ট হবে না।

প্লাস্টিকের ক্যান ব্যবহার করুন : দুধ সংরক্ষণ করতে একটি প্লাস্টিকের ক্যান ব্যবহার করতে পারেন। প্লাস্টিকের ক্যানে দুধ সংরক্ষণ করতে হলে, প্রথমে দুধ সঠিকভাবে ফুটিয়ে নিতে হবে। এরপর পুরোপুরি ঠান্ডা করুন। এখন দুধ একটি প্লাস্টিকের ক্যানে রেখে ফ্রিজে রাখুন। এতে তিন-চার দিন দুধ নষ্ট হবে না।

স্টিলের পাত্রে দুধ রাখুন: দুধ সংরক্ষণের জন্য একটি স্টিলের পাত্র ব্যবহার করতে পারেন। এই পাত্রে সংরক্ষণ করলে দুধের স্বাদ একই থাকে। স্টিলের পাত্রে দুধ সংরক্ষণ করার আগে, পাত্রটি সঠিকভাবে পরিষ্কার করুন। পাত্রে যাতে একটুও ময়লা না থাকে সেদিকে লক্ষ্য রাখুন। তা না হলে দুধ নষ্ট হবে।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত