আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

যেভাবে চারপাশ জীবাণুমুক্ত করবেন কোরবানির পর

যেভাবে চারপাশ জীবাণুমুক্ত করবেন কোরবানির পর

ঈদুল আজহার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো পশু কোরবানি। তবে পশু কোরবানির পর পরিচ্ছন্নতার নিয়মগুলো ঠিকঠাক পালন করা না হলে পশুর রক্ত ও উচ্ছিষ্ট থেকে পরিবেশদূষণের আশঙ্কা থাকে। বেড়ে যায় রোগবালাই সংক্রমণের ঝুঁকি। এ জন্য পশু কোরবানির পর আমাদের সবার সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়া উচিত।

সঠিকভাবে বর্জ্য পরিষ্কার না করা হলে কী কী ক্ষতি হতে পারে?

বর্জ্য অপসারণ করা না হলে ওখান থেকে নানা ধরনের ক্ষতিকর কীট, মশা, ব্যাকটেরিয়া, ভাইরাসের জন্ম হতে পারে। যা থেকে দেখা দিতে পারে নানা রকম রোগবালাই।

কোরবানির পর রক্ত, নোংরা পানি কোথাও জমে থাকলে সেখানে জন্ম নিতে পারে এডিস মশা, যা থেকে হতে পারে ডেঙ্গুর সংক্রমণ।

অতিরিক্ত বর্জ্যের চাপে নর্দমা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে।

কোরবানির পশুর বর্জ্য যেখানে-সেখানে ফেললে তা পচে চারদিকে দুর্গন্ধ ছড়ায়।

বর্জ্য ব্যবস্থাপনায় করণীয়

কোরবানির আগেই নিকটবর্তী মাঠ কিংবা পরিত্যক্ত জায়গায় একটা গর্ত করে রাখা উচিত। কোরবানির পর মাংস কাটার সময় উচ্ছিষ্টাংশ একটি নির্দিষ্ট জায়গায় রাখুন। পরে সেগুলো গর্তে পুঁতে ফেলুন। ভুঁড়ি পরিষ্কারের পর আবর্জনাও গর্তে পুঁতে ফেলুন। গর্তের মধ্যে কিছু ব্লিচিং পাউডার বা জীবাণুনাশক পদার্থ দিয়ে দিতে হবে।

যে স্থানে মাংস কাটা হবে, অবশ্যই সেখানে পলিথিন বিছিয়ে নিন। তার ওপরে মাংস কাটা ও ভাগ করা হয়ে গেলে বিছানো শিট বা পাটি উঠিয়ে নিয়ে ওই জায়গা ভালোভাবে পরিষ্কার করে ফেলুন।

কার্যক্রমের শেষে রক্তমাখা রাস্তাঘাট, স্যাভলন মেশানো পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। অবশ্যই খেয়াল রাখতে হবে পানি যেন কোনোভাবে জমে না থাকে।

বাড়ির আশপাশে পরিষ্কার রাখতে ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন। তবে ব্লিচিং পাউডার ব্যবহারে সতর্কতার প্রয়োজন। ব্যবহারের সময় গ্লাভস ব্যবহার করুন। যেন চোখে না যায়।

শহরের ফ্ল্যাট বাড়িতে বসবাসরত কয়েকজন মিলে বাড়ির এক স্থানে কোরবানি করা হলে সবচেয়ে ভালো হয়। সে ক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাজ করতে সুবিধা হয়।

কোরবানি জন্য খোলামেলা জায়গা এবং রাস্তার কাছে জায়গা নির্ধারণ করা শ্রেয়। সে ক্ষেত্রে বর্জ্য নিরসনে সিটি করপোরেশনের গাড়ি এসে সাহায্য করতে সহজ হবে।

উচ্ছিষ্টাংশ, বর্জ্য পলিথিনের ব্যাগে ভরে ময়লা ফেলার নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।

যত তাড়াতাড়ি সম্ভব পশুর চামড়া বিক্রি কিংবা দান করতে হবে। না হলে গন্ধ ছড়াবে।

বাড়ির আশপাশে পরিষ্কার রাখার পাশাপাশি বাড়ির ভেতরের কথাও আমাদের মাথায় রাখতে হবে। মাংস ঘরে আনার পর কাটা ও বাছাইয়ের জন্য অনেকেই ঘরের ভেতরের রুম ব্যবহার করেন। পরিষ্কার প্লাস্টিক বিছিয়ে নেবেন। মাংস বণ্টনের পর ভালোভাবে স্যাভলন বা ডিটারজেন্ট দিয়ে মেঝে পরিষ্কার করে ফেলতে হবে।

বর্জ্য পরিষ্কারের পরে আপনার হাত, পা ও সারা শরীর সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে গোসল করে নিতে হবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত