আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

যে কারণে নেদারল্যান্ডসের শিশুরা সুখী

যে কারণে নেদারল্যান্ডসের শিশুরা সুখী

ইউনিসেফের সাম্প্রতিক জরিপ অনুযায়ী, বিশ্বের অনেক দেশের চেয়ে নেদারল্যান্ডসের শিশুরা সব দিক দিয়ে সুখী। এর কিছু কারণ জানানো হয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে।

আত্মনির্ভরশীলতা: নেদারল্যান্ডসে শিশুদের ব্যক্তি স্বাধীনতা, আত্মনির্ভরশীলতার উপর গুরুত্ব দেওয়া হয়।

স্কুল পদ্ধতি: অন্যান্য দেশের চেয়ে নেদারল্যান্ডসে স্কুল পদ্ধতি অনেক বেশি শিথিল।

স্কুল অগ্রাধিকার: স্কুলে শিশুরা খেলাধূলা করে, সামাজিক যোগাযোগ দক্ষতা বাড়াতে শেখে এবং নিজেদের অগ্রাধিকার খুঁজে বের করে।

কোনো হোমওয়ার্ক নেই: প্রাইমারী স্কুল শেষ না হওয়া পর্যন্ত শিশুদের কোনো হোমওয়ার্ক দেওয়া হয় না।

গুণমান সম্পন্ন পড়াশোনা: নেদারল্যান্ডসে পড়াশোনার ক্ষেত্রে একাডেমিক, সামাজিক দক্ষতার পাশাপাশি আবেগজনিত দক্ষতার গুরুত্ব দেওয়া হয়।

সাইক্লিংয়ে গুরুত্বরোপ : সাইকেল চালানোর অবকাঠামো শিশুদের সুখী করে তোলে। সাইকেল চালানো শিশুদের আত্মনির্ভরশীল করে তোলে। পাশাপাশি তাদের উৎপাদনশীলতা বাড়ায় এবং স্বাস্থ্য ভালো রাখে।

প্যারেন্টিং পদ্ধতি: বাবা-মায়েরা শিশুদের সাথে এমন আচরণ করেন যাতে তারা বাবা-মাকে বিশ্বাস করতে পারে। তবে তারা এটাও নিশ্চিত করেন শিশুদের কোন আচরণ ঠিক নয়।

কাজেকর্মে ভারসাম্য: দেশটিতে অনেক কর্মজীবী বাবা-মায়েরই কাজের ক্ষেত্রে ছাড় পান। সন্তানের সঙ্গে সময় কাটাতে তারা প্রয়োজনে ছুটি নিতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় বুধবার কিংবা শুক্রবার।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত