আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

যেভাবে তৈরি করবেন নেইল পলিশ রিমুভার

যেভাবে তৈরি করবেন নেইল পলিশ রিমুভার

নেইল পলিশ তুলে ফেলার কাজটা তেমন কঠিন নয় বটে। কিন্তু আপনার হাতে সময় কম থাকলে রিমুভার, টিস্যু বা কটন বল নিয়ে বসে নেইল পলিশ তোলার কাজটি বিরক্তিকর লাগতে পারে বই কী। হয়তো কোনো কাজে বের হচ্ছেন, নেইল পলিশ তুলে যেতে হবে। অথবা পোশাকের সাথে নেইল পলিশ মানাচ্ছে না, অন্য রঙের পলিশ দিতে হবে এক্ষুনি। 
এমন সময়ে আমরা ভাবি দ্রুত নেইল পলিশ তুলে ফেলার কোনো পদ্ধতি থাকলে কতই না ভালো হতো! এমনই একটি পদ্ধতি হলো নেইল পলিশ রিমুভার জার। এই জারের সাহায্যে দ্রুত নেইল পলিশ তুলে ফেলা যায়। কিন্তু মেকআপের দোকানে কিনতে পাওয়া এসব জার বেশ দামী। দ্রুত নেইল পলিশ তুলে ফেলার জন্য কম খরচে আপনি নিজেই তৈরি করতে পারেন নেইল পলিশ রিমুভার জার। চলুন দেখে নিই প্রণালীটি-
যা যা লাগবে
- ছোট্ট একটি কাঁচের জার, ঢাকনাসহ
- স্পঞ্জ
- নেইল পলিশ রিমুভার
- কাঁচি
যা করতে হবে১) প্রথমে ছবির মতো লম্বা করে দুটি টুকরোয় কেটে নিন স্পঞ্জের টুকরোটাকে।
২) এরপর এই দুটি টুকরো একসাথে গোল করে পেঁচিয়ে নিন। এই রোলটাকে কাঁচের জারের ভেতরে রাখুন।
৩) এবার এই রোলের ভেতরে বেশি করে ঢেলে দিন নেইল পলিশ রিমুভার জাতে স্পঞ্জ পুরোটা ভিজে যায়। এবার এতে শক্ত করে ঢাকনা লাগিয়ে রাখুন।
ব্যাস, তৈরি আপনার নেইল পলিশ রিমুভার জার। দরকারের সময়ে এই জার খুলে স্পঞ্জ রোলের ভেতর নখ ঢুকিয়ে ঘষে নিলেই খুব কম সময়ে উঠে যাবে নেইল পলিশ। জারের স্পঞ্জ বেশিদিন ব্যবহার করার পর ময়লা হয়ে গেলে তা পরিবর্তন করে নতুন স্পঞ্জ ব্যবহার করুন, অথবা আরেকটু নেইল পলিশ রিমুভার ঢেলে নিতে পারেন।

শেয়ার করুন

পাঠকের মতামত