আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

যে কারণে শ্যাম্পুর আগে করবেন কন্ডিশনার ব্যবহার

যে কারণে শ্যাম্পুর আগে করবেন কন্ডিশনার ব্যবহার

মিহি চুলের মানুষের বেশি কাজে আসবে এই পদ্ধতি। ছবি: সংগৃহীত

শুনতে খুবই অবাক লাগছে, তাই তো? সব সময়েই আমরা দেখে এসেছি আগে শ্যাম্পু ব্যবহার করতে হবে, এরপর কন্ডিশনার। কিন্তু এর উল্টোটা করলে কেমন হয়? বিশেষ করে যাদের চুল বেশ সূক্ষ্ম এবং পাতলা, তাদের ক্ষেত্রে অভাবনীয় ফলাফল আনতে পারেন এই উল্টো পদ্ধতি। 


কন্ডিশনার চুলকে পুষ্টি দেয় বটে, কিন্তু চুল নিস্তেজ দেখানোর ক্ষেত্রেও কিন্তু সে অবদান রাখে। সেলিব্রিটি হেয়ার অ্যান্ড স্কাল্প এক্সপার্ট ফিলিপ বি ইনস্টাইলকে বলেন, কন্ডিশনার ব্যবহারের পর শ্যাম্পু করলে তা অতিরিক্ত কন্ডিশনারটুকু চুল থেকে সরিয়ে নেয়। ফলে চুল হয়ে ওঠে আগের চাইতে বাউন্সি। এই পদ্ধতিকে বলা হচ্ছে রিভার্স ওয়াশিং। 


আপনার চুল যদি এমন মিহি নাও হয়ে থাকে, তারপরেও আপনি এই পদ্ধতি ব্যবহার করে দেখতে পারেন। আপনার দৈনন্দিন ব্যবহারের কন্ডিশনার ব্যবহার করতে পারেন, অথবা সপ্তাহে একবার যেসব মাস্ক ফর্মুলা ব্যবহার করতে বলা হয় সেগুলোও ব্যবহার করতে পারেন। মাস্ক ফর্মুলাগুলো বেশ ভারী হয়। এগুলো ব্যবহারের পর শ্যাম্পু করলে চুল থেকে অতিরিক্ত প্রডাক্ট দূর হয়ে যাবে, ফলে দুই দিক থেকেই উপকার পাবেন আপনি। 


বিভিন্ন হেয়ার কেয়ার ব্র্যান্ড ইতোমধ্যেই এই ট্রেন্ড অনুসরণ করতে শুরু করেছে এবং নিয়ে আসছে তাদের রিভার্স ওয়াশিং সিস্টেম। এগুলো যে আপনার ব্যবহার করতেই হবে তা নয়। ব্যবহার করতে পারেন একটি ময়েশ্চারাইজিং শ্যাম্পু ও কন্ডিশনার। এতে সবচাইতে বড় উপকার যা হবে, আপনার চুল থাকবে বেশি সময় ফুরফুরে এবং বাউন্সি। চুলের অতিরিক্ত কন্ডিশনার এবং তেল দূর হয়ে যাবার কারণে চুল বেশি ঘন দেখাবে, বেশি সময় ধরে!


সূত্র: ইনস্টাইল

শেয়ার করুন

পাঠকের মতামত