আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

যেসব গুণসম্পন্ন মানুষকে বিয়ে করা উচিৎ

যেসব গুণসম্পন্ন মানুষকে বিয়ে করা উচিৎ

বিয়ে মানুষের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। সম্পর্কের শুরুর দিকে সবারই মনে হয় আমার সঙ্গী ঠিক আমার মতো, তার সঙ্গে আমার কত মিল! দুজন চোখে চোখ রেখে ভালোবাসার মুহূর্তগুলো উপভোগ করতে করতে ভুলেই যান সম্পর্কের এক পর্যায়ে গিয়ে এই মানুষটিকেই মনে হতে পারে সম্পূর্ণ অচেনা। তাই বিয়ের আগে বর-কনে দু’জনকেই দুজনের সম্পর্কে জেনে নেয়া উচিৎ। তবে হ্যাঁ, কিছু গুণসম্পন্ন মানুষকে বিয়ে করলে দাম্পত্য সুখের হয়। আসুন সেই গুণগুলো সম্পর্কে জেনে নেয়া যাক।



সৎ ও বিশ্বস্ত
একজন সৎ মানুষ নির্লোভ, স্বার্থহীন, ভালো মানুষ হন। বিয়ের পরের জীবনে এই বিশ্বস্ততার প্রয়োজন অনেক বেশি। কারণ সম্পর্কের মূল ভিত্তিটাই নির্ভর করে বিশ্বস্ততার উপরে। তাই সঙ্গীর মধ্যে একজন সৎ এবং বিশ্বস্ত মানুষ দেখতে পান কিনা পরখ করে নিন।



আচার ব্যবহার
নিজের পরিবারের সাথে ভালো সম্পর্ক মানুষকে তার আচরণ এবং স্বভাব দিয়ে যেভাবে বিচার করা যায় তেমনই তার পরিবারের সাথে সম্পর্ক কেমন তা দিয়ে বিচার করা যায় তিনি সম্পর্কে কেমন হবেন। তাই এই ব্যাপারেও নজর রাখুন।



ব্যক্তিসত্তার মর্ম
যে মানুষটি ব্যক্তিস্বত্বার মর্ম বোঝেন বিয়ে করলেই যে আরেকজনের উপরে অযথা এবং অযাচিত অধিকার খাটানো যায় না এই ব্যাপারটি যিনি বোঝেন তাকেই গুরুত্ব দিন। যিনি নিজের ব্যক্তিস্বত্বার মর্ম এবং অন্য মানুষটিরও যে একটি স্বত্বা রয়েছে বিষয়টি বোঝেন তার সাথে সম্পর্ক সুখের হবে।



পরিশ্রমী
অনেক বেশি পরিশ্রমী কিংবা আলসে প্রকৃতির মানুষ নিয়ে বেশীদিন সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। ভবিষ্যতে কোনো সমস্যায় পড়ে গেলে হয়তো তিনি তার আলসেমির কারণে নিজেকে সমস্যা থেকে উদ্ধার করতে পারবেন না। তাই সব দিক বিবেচনা করুন।



লক্ষ্য নির্দিষ্ট
লক্ষ্যবিহীন মানুষ একটি ব্যাপারে নিজের মনোযোগ ধরে রাখতে পারেন না। এইধরনের মানুষ থেকে সাবধান। কারণ হয়তো দেখা যাবে তিনি তার মনোযোগ আপনার দিক থেকেও তুলে নিতে পারেন। তাই এমন মানুষ খুঁজুন যার লক্ষ্য নির্দিষ্ট এবং যিনি জানেন জীবনে তিনি কি করতে চান।



সম্মান করা
নারী বা পুরুষকে সম্মান করার মনোভাব পুরুষ হিসেবে নারীকে এবং নারী হিসেবে পুরুষকে যদি সম্মান করার মনোভাব না থাকে তাহলে সে ব্যক্তির সাথে সম্পর্ক সুখের হয় না। কারণ তারা নিজের স্বামী/স্ত্রীকে প্রাপ্য সম্মানটুকুই দিতে পারেন না।



উন্নত মানসিকতা
লক্ষ্য করে দেখুন তিনি কতোটা খোলা মানসিকতার মানুষ। কারণ ভালো মানসিকতার মানুষ না হয় তাহলে আপনার ব্যক্তিস্বাধীনতায় তিনি হস্তক্ষেপ করবেন এবং আপনার ওপর কারণে অকারনে সন্দেহের দৃষ্টি দেবেন।

শেয়ার করুন

পাঠকের মতামত