আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

উজ্জ্বল ত্বকের জন্য আয়ুর্বেদিক ৭ ফেসপ্যাক

উজ্জ্বল ত্বকের জন্য আয়ুর্বেদিক ৭ ফেসপ্যাক

হলুদ আয়ুর্বেদিক ফেসপ্যাকের অন্যতম উপাদান। ছবি: সংগ্রহীত

ত্বককে সুন্দর সুস্থ রাখার জন্য আমরা অনেক কিছু ব্যবহার করে থাকি।  কখনো ব্যবহার করি ফেসপ্যাক আবার কখনো করে থাকি নামি দামি ফেসিয়াল। তবে সৌন্দর্যের মূল রহস্য রয়েছে প্রাকৃতিক উপাদানের মধ্যে। আদিকাল থেকে ত্বকের যত্নে আয়ুর্বেদিক উপাদান ব্যবহার হয়ে আসছে। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া সবধরনের ত্বকের সাথে মানিয়ে যায় এই ফেসপ্যাকগুলো। আমাদের ঘরে থাকা উপাদান দিয়ে আয়ুর্বেদিক ফেসপ্যাক তৈরি করা সম্ভব। এমন কিছু আয়ুর্বেদিক ফেসপ্যাক নিয়ে আজকের এই ফিচার।   


১। গাঁদা ফুলের প্যাক

ত্বকের দ্রুত উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে গাঁদা ফুলের প্যাক। কয়েকটি গাঁদা ফুলের পাপড়ি কাঁচা দুধ এবং এক টেবিল চামচ মধু একসাথে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাকটি ত্বকে ব্যবহার করে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। গাঁদা ফুলের অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি সেপটিক উপাদান ত্বকের অ্যালার্জি দূর করে দুই সপ্তাহের মধ্যে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে দেবে।


২। হলুদ এবং বেসনের ফেসপ্যাক

চার টেবিল চামচ বেসনের সাথে আধা চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে নিন। এরসাথে কাঁচা দুধ অথবা সর দিয়ে পেস্ট তৈরি করুন। এই প্যাকটি ত্বকে সপ্তাহে একবার ব্যবহার করুন। ১০-১৫ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি ত্বকে তাৎক্ষনিক একটি উজ্জ্বলতা এনে দেবে।


৩। আয়ুর্বেদিক স্ক্রাব

এক টেবিল চামচ চালের গুঁড়ো, চন্দনের গুঁড়ো, দুধ, বেসন এবং গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই আয়ুর্বেদিক স্ক্রাব দিয়ে সপ্তাহে এক থেকে দুইবার ত্বকে ম্যাসাজ করে ব্যবহার করুন। এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ব্রণের প্রবণতা কমিয়ে থাকে।


৪। চন্দনের ফেসপ্যাক

কিছু পরিমাণ চন্দনের গুঁড়োর সাথে গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাকটি ত্বকে ব্যবহার করুন। ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে এই প্যাকটি সপ্তাহে ৩-৪ বার করুন।


৫। অ্যারোমেটিক ফেসপ্যাক

ত্বকে ব্যবহার করতে পারেন অ্যারোমেটিক ফেসপ্যাক করতে পারেন। এক চা চামচ চন্দনের গুঁড়ো, দুই ফোঁটা রোজ অয়েল, এক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল, দুই টেবিল চামচ বেসন, এক চিমটি হলুদের গুঁড়ো দুধ বা দুধের সর একসাথে মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাকটি ত্বকে ব্যবহার করে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন।


৬। লেবু এবং মধুর প্যাক

এই প্যাকটিতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট এবং ময়েশ্চারাইজার। যা ত্বক ভিতর থেকে পরিষ্কার করে ত্বকে নিয়ে আসে উজ্জ্বলতা। এক টেবিল চামচ বিশুদ্ধ মধু এবং তিন-পাঁচ ফোঁটা লেবুর রস মিশিয়ে ত্বকে ব্যবহার করুন। ১০-১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। পার্থক্য আপনি নিজেই দেখতে পাবেন।


৭। হারবাল প্যাক

কিছু পরিমাণ বেসন, এক চিমটি হলুদের গুঁড়ো এবং লেবুর রসের সাথে কাঁচা দুধ বা গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বক নরম কোমল করে ত্বকের উজ্জ্বলতা  বৃদ্ধি করবে।

শেয়ার করুন

পাঠকের মতামত