আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

যে কারণে রূপচর্চায় রাখবেন গোলাপজল

যে কারণে রূপচর্চায় রাখবেন গোলাপজল

ইন্টারনেট থেকে নেওয়া ছবি।

গোলাপজল প্রকৃতি থেকে পাওয়া সবচেয়ে বিশুদ্ধ উপাদানগুলোর মধ্যে অন্যতম। সু-প্রাচীনকাল থেকেই পবিত্রতা ও সৌন্দর্যের অন্যতম উপাদান হিসেবে গোলাপ জলের ব্যবহার হয়ে আসছে। এটি আমাদের ত্বক পরিষ্কার করতে, টোনার হিসেবে, ফেসপ্যাকের সঙ্গে ছাড়াও আপনি যেভাবে চান ব্যবহার করতে পারেন। গোলাপজলের অনেক গুণাগুণ রয়েছে। আসুন আজ গুণাগুণগুলো সম্পর্কে জেনে নেয়া যাক।


রুক্ষ-শুষ্ক চুলের সমাধান অনেকেই চুল নিয়ে বেশ চিন্তায় থাকেন, কারণ কারো চুল সিল্কি আবার কারো রুক্ষ। তারা অনায়াসেই গোলাপজল ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে একটি ছোট বাটিতে গোলাপ জলের সাথে সামান্য গ্লিসারিন মিশিয়ে তার মধ্যে তুলা ভিজিয়ে ১০-১৫ মিনিট পর্যন্ত মাথার চুলে ম্যাসাজ করুন তার পর ৩০ মিনিট ভাবেই রেখে পরে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। চুল ঝকঝকে সুন্দর থাকবে।


ফেসিয়াল ক্লিনজার যারা এখনো পার্লারে যেতে পারেননি তাদের চিন্তার কারণ নেই, কারণ ফেসওয়াস দিয়ে ভালো করে মুখ পরিস্কার করার পর একটি ছোট বাটিতে ১ টেবিল চামচ গোলাপজল নিয়ে তাতে কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে মুখে লাগিয়ে নিন। তাছাড়া গোলাপজল যে কোন ধরনের ত্বকের জন্য মাননসই।


ক্লান্ত চোখের স্বস্তি অনেকক্ষণ একনাগাড়ে কম্পিউটার মনিটরের দিকে তাকিয়ে থাকতে থাকতে বা কাজ করতে করতে চোখ ব্যথা হয়, জ্বালাপোড়া করে বা ক্লান্তিভাব চলে আসে। সেক্ষেত্রে ঠাণ্ডা গোলাপজলে তুলা ভিজিয়ে চোখে দিলে স্বস্তি পাওয়া যাবে এবং চোখের ফোলাভাবও কমে যাবে।


গরমের দিনে ত্বককে সতেজ ও কোমল রাখে গরমের তীব্রতা যেভাবে বাড়ছে তাতে ঈদের দিন বাইরে বের হবার আগে সাথে করে অবশ্যই গোলাপজল নিয়ে যাবেন। কারণ গোলাপজল ত্বককে প্রাকৃতিক আর্দ্রতা ও পুষ্টি দান করে। আর সাথে চেহারাটাও সতেজ দেখায়। সারাদিন সুযোগ পেলেই একবার গোলাপজলে মুখটা ধুয়ে নিতে পারেন।


চুলের কন্ডিশনার হিসেবে গোলাপজল চুলে শ্যাম্পু করার পর এক মগ পানিতে এক কাপ গোলাপজল দিয়ে চুল ধুয়ে ফেলুন। গোলাপজল দেয়ার পর চুলে পানি লাগাবেন না। এভাবেই চুল মুছে শুকিয়ে ফেলুন। চুলকে গভীর থেকে কন্ডিশনিং এবং চুলের উজ্জ্বলতা বাড়াতে গোলাপজলের ভূমিকা অনেক ।


ফেশিয়াল টোনার হিসেবে কাজ করে ফ্রিজে রাখা ঠাণ্ডা গোলাপজলে তুলা ভিজিয়ে পুরো মুখে লাগান। গোলাপজল মুখের লোমকূপ বন্ধ করতে সাহায্য করে যার ফলে মুখে ব্রণের সমস্যা থাকে না। তাই চাইলে অনেকেই নিয়মিত টোনার হিসেবে ব্যবহার করতে পারেন গোলাপ জল।


ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে ত্বককে দেয় গোলাপি আভা একটি পাত্রে ২ টেবিল চামচ বেসন আর তার সাথে গোলাপজল ও লেবুর রস মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এই পেস্টটি মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বকের উজ্জ্বলতা বেড়ে গেছে।

বলিরেখা ও বয়সের ছাপ দূর করতে গোলাপ জল গোলাপজল নিয়মিত ব্যবহারে চেহারায় বয়সের ছাপ সহজে পড়বে না। কারণ এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন এ-এর গুণ যা বয়সের সাথে সাথে বলিরেখা, চোখের নিচ ফুলে যাওয়া ও বয়সের ছাপের সমস্যাটি এড়াতে বেশ কার্যকরী।

গোলাপজলে ঘুচবে ব্রণের সমস্যাও গোলাপজলে আছে ভিটামিন সি ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ব্রণের ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে আপনার ত্বককে রক্ষা করে। সেক্ষেত্রে একটি বাটিতে ১ টেবিল চামচ লেবুর রস আর ১ টেবিল চামচ গোলাপজল মিশিয়ে তা পুরো মুখে দিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর পানির ঝাপটায় মুখ ধুয়ে ফেলুন। মুলতানি মাটির সাথে গোলাপজল ব্যবহার করতে পারেন। এতে করে আপনার লোমকূপ পরিষ্কার হবে, মুখের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর হবে এবং ব্রণের সমস্যা কমে যাবে।

 

তবে আজকাল বাজারে আসল গোলাপজল খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ছে। এ সমস্যা সমাধানে ফ্রেশ গোলাপের পাপড়ি দিয়ে আপনি ঘরে বসেই তৈরি করতে পারেন বিশুদ্ধ গোলাপজল।

ঘরে যেভাবে বানাবেন গোলাপজল প্রথমে গোলাপের পাঁপড়িগুলি ছিঁড়ে নিন। এবার চুলায় পরিমাণমত পানি ফুটতে দিন, পানি ফুটে গেলে তাতে গোলাপের পাঁপড়িগুলি ছেড়ে দিন এবং চুলা বন্ধ করে ডাকনা দিয়ে ঢেকে রাখুন প্রায় ১৫-২০ মিনিট। এর পর ছাঁকনি দিয়ে ছেঁকে পানি বের করে নিলেই গোলাপজল তৈরি হয়ে গেল। বোতল বা এয়ার টাইট বয়ায়ে সংরক্ষণ করুন। চাইলে ফ্রিজে অথবা ঘরের স্বাভাবিক তাপমাত্রায়ও রাখতে পারেন।

 

শেয়ার করুন

পাঠকের মতামত