আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

ইন্টারনেটে টিউলিপকে হত্যার হুমকি দেয়া হয়েছিলো

ইন্টারনেটে টিউলিপকে হত্যার হুমকি দেয়া হয়েছিলো

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক

ইন্টারনেটে হত্যার হুমকি পেয়েছিলেন বলে জানিয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ।
সানডে টাইমসকে সম্প্রতি টিউলিপ বলেন, ‘ভয়ঙ্কর সব হুমকি আমাকে দেওয়া হয়েছে। তুমি হিজাব পরো না কেন? ‘পারলে তোমাকে খুন করতাম’- এরকম কথাও শুনতে হয়েছে।’ সানডে টাইমস তার এই বক্তব্য ৫ জুন প্রকাশ করে।
এবারই নয়। এর আগেও অনলাইনে প্রথম তাকে আজেবাজে কথা বলা হয় ২০১৪ সালে, যখন নিউ হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লেবার পার্টির হয়ে তার নির্বাচনের প্রচার চলছিল। সে সময় তাকে কথা শুনতে হয়েছিল বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ার কারণে।
টিউলিপ সানডে টাইমসকে বলেন, ‘আমাকে বলা হয়েছিল, ‘তোমার মত নামের কাউকে হ্যাম্পস্টেডের তরুণ ভোটাররা কখনোই ভোট দেবে না।’
প্রথমবার পার্লামেন্ট সদস্য হওয়ার পর গত এপ্রিলে প্রথম সন্তানের মা হওয়ার আগে যখন চারদিক থেকে অভিনন্দন বার্তা পাচ্ছেন, তখনও টুইটারে বাজে মন্তব্যের শিকার হতে হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এ ধরনের বিদ্বেষ মোকাবিলায় হাউস অব কমন্সে নিজেদের মধ্যে একটি আনঅফিসিয়াল সাপোর্ট গ্রুপ তৈরি করার কথাও জানিয়েছেন টিউলিপ।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। তিনি লন্ডনের মিচামে জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে বাংলাদেশ, ভারত এবং সিঙ্গাপুরে। ১৫ বছর বয়স থেকে তিনি হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্নে বাস করছেন। এই এলাকায় স্কুলে পড়েছেন ও কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স, পলিসি এন্ড গভর্নমেন্ট বিষয়ে তার স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। মাত্র ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হওয়া টিউলিপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গ্রেটার লন্ডন অথরিটি এবং সেইভ দ্য চিলড্রেনের সঙ্গেও কাজ করেছেন। ২০১০ সালে ক্যামডেন কাউন্সিলে প্রথম বাঙালি নারী কাউন্সিলর নির্বাচিত হন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত