আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

দ্বৈত নাগরিকত্বে আগ্রহ বাড়ছে মানুষের

দ্বৈত নাগরিকত্বে আগ্রহ বাড়ছে মানুষের

ইংল্যান্ড এবং ওয়েলসে গত এক দশকে দ্বৈত নাগরিক বা একাধিক পাসপোর্টধারীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। সম্প্রতি ব্রিটিশ সরকারের এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, যুক্তরাজ্যে দ্বৈত নাগরিকের সংখ্যা বাড়ার পেছনে অন্যতম কারণ ব্রেক্সিট।

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস)-এর আদমশুমারির পরিসংখ্যান অনুযায়ী, ২০১১ সালে ইংল্যান্ড এবং ওয়েলস মিলিয়ে ছয় লাখ ১২ হাজার মানুষের কাছে দ্বৈত বা একাধিক পাসপোর্ট ছিল। কিন্তু ২০২১ সালে এসে সেই সংখ্যা ১২ লাখ ৬০ হাজারে উন্নীত হয়।

পরিসংখ্যানে আরও দেখা গেছে, ব্রিটিশ ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশের পাসপোর্টধারী নাগরিকের সংখ্যাও আগের তুলনায় অনেক বেড়েছে।

১০ বছরের ব্যবধানে যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী ব্রিটিশ-ইইউ দ্বৈত পাসপোর্টধারীর সংখ্যা প্রায় পাঁচগুণ বেড়ে ১ লাখ ৫৬ হাজার ৪০০ জনে পৌঁছেছে। আর যুক্তরাজ্যের বাইরে জন্ম নেওয়া দ্বৈত পাসপোর্টধারীর সংখ্যা তিনগুণ বেড়ে হয়েছে ১ লাখ ৪৭ হাজার।

২০১১ থেকে ২০২১ সালের মধ্যে ব্রিটিশ এবং আইরিশ পাসপোর্টসহ যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী মানুষের সংখ্যা ছয় গুণ বেড়েছে।

 

ওএনএস-এর কর্মকর্তা জে লিন্ডপ বলেন, গত এক দশকে অভিবাসন অর্থাৎ ইইউ থেকে অনেক মানুষ যুক্তরাজ্যে স্থানান্তর হওয়ায় এই সংখ্যাটা বেড়েছে। তিনি আরও বলেন, ইংল্যান্ড এবং ওয়েলসে বসতি স্থাপন করা পরিবারগুলোতে সন্তান জন্ম নেওয়ার পর আমরা অল্প বয়সীদের মধ্যে দ্বৈত নাগরিকত্ব বৃদ্ধি লক্ষ্য করেছি।

ওএনএস জানিয়েছে, দ্বৈত নাগরিকদের মধ্যে বয়সের পার্থক্য সুস্পষ্ট। যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী ব্রিটিশ-ইইউ পাসপোর্টধারীদের বয়স তুলনামূলক কম এবং ব্রিটিশ-আইরিশ পাসপোর্টধারীদের বয়স তুলনামূলক বেশি।

যুক্তরাজ্যে জন্ম নিয়েছে এবং ব্রিটিশ-ইইউ পাসপোর্ট রয়েছে, এমন নাগরিকদের মধ্যে ৬০ শতাংশেরই বয়স ১৬ বছরের কম। আবার যুক্তরাজ্য এবং নন-ইইউ পাসপোর্ট রয়েছে, এমন লোকদের মধ্যেও এক-তৃতীয়াংশের বয়স ১৬ বছরের কম।

লিন্ডপের মতে, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে যাওয়া, অর্থাৎ ব্রেক্সিটের পর অবাধ চলাচলের সুযোগ কমে আসায় নাগরিকদের মধ্যে দ্বৈত পাসপোর্ট নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে।

২০১৬ সালে গণভোটে ব্রেক্সিটের পক্ষে ভোট দেওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে যায় যুক্তরাজ্য।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত