আপডেট :

        গাঁজা বিনিয়োগ প্রতারণায় গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার ব্যক্তি

        ক্যালিফোর্নিয়াবাসীকে শেভরন এড়িয়ে চলার আহ্বান নিউসমের

        অরেঞ্জ কাউন্টির রাসায়নিক আতঙ্কে উবারের ফ্রি রাইড সুবিধা

        অরেঞ্জ কাউন্টিতে রাসায়নিক আতঙ্ক, জরুরি অবস্থা ঘোষণা

        হোয়াইট হাউসের কাছে গুলিবর্ষণ, সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে নিহত সন্দেহভাজন

        ট্রাম্পের দাবি: ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, খুলতে পারে হরমুজ প্রণালি

        লস এঞ্জেলেসে পাইপলাইন ফেটে তেল ছড়িয়ে পড়ল রাস্তায়, পৌঁছাল এলএ নদীতেও

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ার দাবানলে নিয়ন্ত্রণে অগ্রগতি, দমকল বাহিনীর স্বস্তি

        জ্বালানি সংকটের মধ্যেই ভারতে মার্কো রুবিও, তেল বিক্রিতে জোর যুক্তরাষ্ট্রের

        গ্রিন কার্ড পেতে এখন বেশিরভাগ আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের বাইরে আবেদন করতে হবে

        স্ট্যাটেন আইল্যান্ড জাহাজঘাটিতে বিস্ফোরণ, নিহত ১ আহত বহু দমকলকর্মী

        ইউএফও রহস্যে নতুন নথি প্রকাশ, “চারদিকে ছুটে বেড়ানো অরেঞ্জ অরব” দেখার দাবি

        তুলসি গ্যাবার্ডের পদত্যাগ, স্বামীর ক্যানসারের চিকিৎসায় পাশে থাকার সিদ্ধান্ত

        ক্যালিফোর্নিয়া গভর্নর দৌড়ে বেসেরার গতি বাড়ছে, রিপাবলিকান ভোট টানতে হিলটনের চেষ্টা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে সমর্থন ট্রাম্পের

        সাউদার্ন ক্যালিফোর্নিয়াজুড়ে একাধিক দাবানল, হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

        রোলেক্স প্রতারণায় ১৫ লাখ ডলার আত্মসাতের অভিযোগ

        যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের নিল সিয়েরা লিওন

        তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প, কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা

        কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হত্যা মামলা

বর্ণবাদ কি ট্রাম্পের নতুন রাজনৈতিক কৌশল

বর্ণবাদ কি ট্রাম্পের নতুন রাজনৈতিক কৌশল

এলএ বাংলা টাইমস


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট তিনি। সফল ব্যবসায়ী ও প্রাক্তন এই টেলিভিশন তারকা খুব সহজেই বাগিয়ে নেন রিপাবলিক দলের মনোনয়ন। আর প্রথমবারের নির্বাচনে আশ্চর্য রকমভাবেই প্রেসিডেন্ট হয়ে যান তিনি। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রতিটা কাজেই তিনি প্রমাণ করেন যে তিনি একজন খাঁটি ব্যবসায়ী। করোনায় কার্যকর লকডাউন জারি না করে, টাকার বিনিময়ে নাগরিকদের প্রাণ কিনতে চাওয়াও তার ব্যবসায়িক মানসিকতার প্রমাণ। তার আচরণে মনে হয় না যে তিনি রাজনীতিবিধ। বরং তিনি নিজেই ব্যবসায়ী মানসিকতা প্রমাণের জন্য সবসময় ব্যতিব্যস্ত হয়ে উঠেন। 


পুরো বৈশ্বিক গণমাধ্যমেই ট্রাম্প অনেক আলোচিত বিষয়। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম তো তার আলোচনায় সবসময় সরব। তবে তা যতটা না দেশটির প্রেসিডেন্ট হিসেবে, তার চেয়ে বরং বেশি তার বিভিন্ন সিদ্ধান্তের জন্য। সকাল বিকাল সিদ্ধান্ত পরিবর্তনের এই প্রবণতা তাকে গিনেস ওয়ার্ল্ডেও রেকর্ড করিয়ে দিতে পারে। এবার আসা যাক সাম্প্রতিক বর্ণবাদ ইস্যু নিয়ে। সামনেই দেশে নির্বাচন। সুতরাং এই ইস্যুটিকে কোনভাবেই ছোট করে দেখার কোন সুযোগ নেই। অবশ্য পুরো বিশ্ব বা যুক্তরাষ্ট্রের নাগরিকরা যেভাবেই দেখুক না কেন, ট্রাম্প কিন্তু বিষয়টিকে ছোট করে দেখছেন না। তিনি ঠিকই এই বর্ণবাদ ইস্যুটিকে দাবার গুটির মতো ব্যবহার করে চলছেন। রাজনৈতিক কোন সমাধানে না গিয়ে তিনি বরং এটা নিয়ে রাজনীতি করা শুরু করে দিয়েছেন।

চলমান আন্দোলনে লস এঞ্জেলেস মেয়র হতে শুরু করে বিভিন্ন সিটির পুলিশকেও দেখা গেছে হাঁটু গেড়ে মাথা নুইয়ে আন্দোলনকারীদের সমর্থন করতে। কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন দেশটির প্রাক্তন বেশ কয়েকজন প্রেসিডেন্ট। এখানে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে রয়েছেন জর্জ বুশও। এমনকি রিপাবলিকান প্রেসিডেন্টও রয়েছেন। একে একে অনেকেই চলমান এই আন্দোলনে সমর্থন দেখাচ্ছেন। কিন্তু বিষয়টি নিয়ে এখনো উদাসীন ট্রাম্প। ট্রাম্প সবসময়ই পেশীশক্তি প্রদর্শনের রাজনীতি করে আসছেন। এমনটা করেছেন করোনার সময়েও। বিভিন্ন ষ্টেটে ট্রাম্পের রাজনৈতিক কর্মীদের ঘরে থাকার নির্বাহী আদেশ তুলে নেওয়ার জন্য বিক্ষোভ করতে দেখা গেছে। তখন গোয়েন্দা কর্মকর্তারা প্রকাশ্যেই বলেছিলেন, এসব ট্রাম্পের প্রকাশ্য মদদেই করছে তার রাজনৈতিক কর্মীরা।

চলমান এই বর্ণবাদ আন্দোলনকেও তিনি রাজনৈতিক ফায়দা হাসিলের স্বার্থে ব্যবহার করছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করছেন এই আন্দোলনের মাধ্যমে ট্রাম্প যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্বিধা বিভক্ত করা দিবে। ফলে নাগরিকরা জাতীয় বড় সমস্যাগুলোকে দূরে সরিয়ে দিয়ে এই আন্দোলনকে বড় করে দেখবে। সেইসাথে এই বর্ণবাদ ইস্যুটাকে কেন্দ্র করে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে অনেকগুলো ডিসকোর্স তৈরি হবে। এতে করে নাগরিকদের মতামত বিক্ষিপ্ত হয়ে যাবে। তারা জাতীয় ঐক্যমতে পৌঁছাতে পারবে না। সেইসাথে অনেকেই ভাবা শুরু করবে কৃষ্ণাঙ্গরা এমনই। তারা যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখে না, তারা দেশপ্রেমিক নয়। তারা ‘মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ স্লোগানে বিশ্বাস করে না।        

এলএ বাংলা টাইমস/এমবি   

শেয়ার করুন

পাঠকের মতামত