আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

মাস্ক পড়লে করোনা সংক্রমণ হ্রাস পাবে অর্ধেক

মাস্ক পড়লে করোনা সংক্রমণ হ্রাস পাবে অর্ধেক

এলএ বাংলা টাইমস



ক্যালিফোর্নিয়ার একজন উচ্চ পদস্থ স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, মাস্ক পড়ার বিশাল বিস্তার ঘটাতে পারলে করোনাভাইরাস সংক্রমণ অর্ধেক নামিয়ে আনা সম্ভব হবে। অনেক পলিসি মেকার করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনার জন্য মাস্ক পড়ার ওপর ক্রমাগত গুরুত্ব আরোপের পর এই ঘোষণা আসলো।   

ক্যালিফোর্নিয়ার হেলথ এন্ড হিউম্যান সেক্রেটারি ডা. মার্ক ঘালি বলেন, অন্যান্য সুরক্ষা বিধি যেমন নিয়মিত হাত ধৌত করা ও সামাজিক দূরত্ব মেনে চলার মতো মাস্ক পড়াও ‘ব্যক্তিগত বা সমষ্টি পর্যায়ে কমিউনিটি বা স্থানীয় হাসপাতাল ব্যবস্থা ঠিক রাখতে শক্তিশালী মাধ্যম।’

তিনি বলন, ‘বেশ কিছু গবেষণা বলছে যদি আমরা ৮০ শতাংশ মাস্ক পড়া নিশ্চিত করতে পারি তাহলে ৫০ থেকে ৬০ শতাংশ সংক্রমণ হ্রাস করা সম্ভব। যা খুবই অসাধারণ। আমাদের এখন দেখা প্রয়োজন আক্রান্তের হার হ্রাস।’ 

ক্যালিফোর্নিয়ায় বেশ কয়েক সপ্তাহ ধরে পাবলিকলি মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। পাবলিক প্লেস বা বাসার বাহিরে গেলে জন-সাধারণকে বাধ্যতামূলক মাস্ক পড়তে বলা হয়েছে। মাস্ক না পড়লে জরিমানার ব্যবস্থাও করা হয়েছে বেশ কিছু কাউন্টি ও সিটিতে। তবে এর বাস্তবায়নে স্টেটের স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার ওপর নির্ভর করতে হচ্ছে। কিন্তু অনেক স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা এই দায়িত্ব পালনে কম আগ্রহ দেখিয়েছে। 

এলএ বাংলা টাইমস/এস/আর   

শেয়ার করুন

পাঠকের মতামত