আপডেট :

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

টিকা পেতে কী করবেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা? জেনে নিন!

টিকা পেতে কী করবেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা? জেনে নিন!

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রজুড়ে পুরোদমে শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি। যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোর মধ্যে অন্যতম ক্ষতিগ্রস্ত রাজ্য ক্যালিফোর্নিয়াতেও টিকাদান কর্মসূচি কার্যক্রম চালু রয়েছে।

সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বিভিন্ন কাউন্টিতে ইতোমধ্যে স্বাস্থ্যসেবী ও ৬৫ বছরের বেশি বয়েসী বাসিন্দাদের টিকা দেওয়া শুরু হয়েছে। সাধারণ জনগণের কাছে টিকা পৌঁছাতে মার্চ অথবা জুন পর্যন্ত সময় লেগে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চলুন দেখে নিই লস এঞ্জেলেস কাউন্টি, অরেঞ্জ কাউন্টি, রিভারসাইড কাউন্টি, সান বার্নাডিনো কাউন্টি ও ভেনচুরা কাউন্টির বাসিন্দাদের টিকা পেতে করণীয় কী?

লস এঞ্জেলেস কাউন্টিঃ লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দাদের বিনামূল্যে করোনার টিকা সরবরাহ করা হবে। টিকা পেতে প্রথমে বাসিন্দাদের ব্যক্তিগত চিকিৎসকের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া বাসিন্দারা sign up for la vaccine email updates এই লিংকে প্রবেশ করে কবে নাগাদ টিকা পাওয়া যাবে, সেটি জানতে পারবেন।

এছাড়া লং বিচে বসবাসরত বাসিন্দাদের প্রথমে প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডারের সাথে কথা বলতে হবে। পরবর্তী আপডেটের জন্য COVID19Vaccine@longbeach.gov ঠিকানায় মেইল করতে হবে অথবা 562.570.INFO (4636) এই নাম্বারে কল করে বিস্তারিত জানতে হবে।

অরেঞ্জ কাউন্টিঃ অরেঞ্জ কাউন্টি কর্তৃপক্ষ জানায়, টিকা যখন জনসাধারণের জন্য উন্মুক্ত হবে, তখন বাসিন্দারা টিকা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। Orange county vaccine app এই এপের মাধ্যমে বাসিন্দারা কবে নাগাদ টিকা পাওয়া যাবে ও টিকা পেতে করণীয় কী - এই বিষয়ে তথ্য জানতে পারবেন।

রিভারসাইড কাউন্টিঃ রিভারসাইড কাউন্টিতে এখন স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হচ্ছে। বাসিন্দারা কবে নাগাদ টিকা পাবে সেই তথ্য জানতে ক্যালিফোর্নিয়ার লোকাল সার্ভিসেস ইনফরমেশন লাইনের নাম্বার (833) 422-4255 এ কল করতে হবে অথবা rivco.vaccines@ruhealth.org এই ঠিকানায় মেইল করতে হবে।

সান বার্নাডিনো কাউন্টিঃ টিকা পেতে স্বাস্থ্যকর্মীরা Registration and appointments লিংকে প্রবেশ করে অ্যাপয়েনমেন্ট নিতে পারবে। তবে কবে নাগাদ জনসাধারণের কাছে টিকা পৌঁছাবে ও টিকা পেতে করণীয় কী সেই বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি সান বার্নাডিনো কর্তৃপক্ষ।

ভেনচুরা কাউন্টিঃ জনসাধারণকে কবে নাগাদ টিকা দেওয়া হবে ও টিকা পেতে করণীয় কী- সেই বিষয়ে কোন তথ্য দেয়নি ভেনচুরা কাউন্টি কর্তৃপক্ষ। তবে প্রথমধাপে কারা টিকা পাচ্ছেন সেটি currently being scheduled এই লিংকে প্রবেশ করে জানা যাবে। এছাড়া মেইলের মাধ্যমে আপডেট পেতে email updates here এখানে রেজিস্ট্রেশন করতে হবে।

ক্যালিফোর্নিয়া, সিটি অব লস এঞ্জেলেস ও সাউদার্ন ক্যালিফোর্নিয়ার টিকাদান কর্মসূচি কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে নিচের সাইটগুলো ভিজিট করুন-

Los Angeles
Los Angeles County
Orange County
San Bernardino County
Riverside County
Ventura County
California

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত