আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

লস এঞ্জেলেসে চালু হচ্ছে আরো ৫ টিকাদান কেন্দ্র

লস এঞ্জেলেসে চালু হচ্ছে আরো ৫ টিকাদান কেন্দ্র

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে চালু হচ্ছে আরো পাঁচটি নতুন টিকাদান কেন্দ্র। স্থবির টিকাদান কর্মসূচিতে গতি ফিরিয়ে আনতে এই কেন্দ্রগুলো খোলা হচ্ছে।

নতুন টিকাদান কেন্দ্রগুলো হচ্ছে- ইংল্যাওউডের ফোরাম, নর্থিজ ক্যাল স্টেট, সিক্স ফ্ল্যাগ ম্যাজিক মাউন্টেন, দ্য পোমোনা ফেয়ারপ্লেক্স ও ডাউনির এলএ কাউন্টি এডুকেশন অফিস।

vaccinatelacounty.com এই ওয়েবসাইটে যেয়ে টিকাদান কেন্দ্র বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম জানান, টিকাদান কর্মসূচি কিছুটা ধীর গতিতে চললেও অন্যান্য অনেক রাজ্য থেকে টিকা বেশি বিতরণ হয়েছে।

লস এঞ্জেলেস কাউন্টির ডজার স্টেডিয়ামকে এর আগে করোনার অস্থায়ী টিকাদান কেন্দ্র হিসেবে ব্যবহারের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। প্রতিদিন ১২ হাজার বাসিন্দাকে টিকা দেওয়ার মতো করে প্রস্তুত করা হচ্ছে স্টেডিয়ামটি।

এদিকে, লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ কর্তৃপক্ষ জানায়, আগামী ফেব্রুয়ারি মাসে লস এঞ্জেলেসের বয়স্ক নাগরিকদের টিকার আওতায় আনার চেষ্টা করা হবে।

এদিকে, গবেষণায় দেখা গেছে মহামারি করোনার শুরু থেকে এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টির প্রতি ৩ জন বাসিন্দার মধ্যে ১ জন করোনায় সংক্রমিত হয়েছেন। সম্প্রতি লস এঞ্জেলেস কাউন্টি হেলথ সার্ভিসেসের গবেষণায় এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত