আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

টিকাগ্রহণ করলে কমতে পারে মুদ্রাস্ফীতি

টিকাগ্রহণ করলে কমতে পারে মুদ্রাস্ফীতি

ছবি: এলএবাংলাটাইমস

একজন উচ্চ পদস্থ কোষাগার কর্মকর্তা দাবি করেছেন যে মূলস্ফীতি অর্থনৈতিক রুপান্তরের একটি অংশ। তিনি আরো দাবি করেন যে মূল্যস্ফীতি দূর করতে চাইলে সকল আমেরিকানদের পাশাপাশি পুরো বিশ্বের সবাইকে টিকা গ্রহণ করতে হবে।

লেবার বিভাগ এই সপ্তাহে জানিয়েছে যে কনজুইমার প্রাইজ ইনডেক্স এক বছরে ৫ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রতি মাসে মূল্য বৃদ্ধি পাচ্ছে ০ দশমিক ৪ শতাংশ।

সেপ্টেম্বর মাসে এনার্জির দাম ১ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে ও বিগত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে ২৪ দশমিক ৮ শতাংশ। খাবারের দাম গত মাসের তুলনায় ০ দশমিক ৯ শতাংশ ও গত বছরের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পোল্ট্রি, মাছ ও মাংসের দাম ১০ দশমিক ৫ শতাংশ ও গরুর মাংসের দাম ১৭ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।  

ডেপুটি ট্রেজারি সেক্রেটারি ওয়ালি এডেয়েমো বলেন, ‘আমরা একটি অর্থনৈতিক রুপান্তরের মধ্য দিয়ে যাচ্ছি। এর কারণেই বিভিন্ন দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে।‘

তিনি আরো বলেন, ‘এর কারনেই প্রেসিডেন্ট জনগনের হাতে স্টিমুলাসের অর্থ তুলে দিতে বদ্ধপরিকর ছিলেন। যাতে জনগণ সহজেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে পারে।‘

কোষাগার বিভাগ জানিয়েছে এই সমস্যার সমাধান আর্থিক না। বরঞ্চ, এই সমস্যার সমাধান পুরোটাই মেডিকেল।

তিনি আরো বলেন, ‘বাস্তবতা হচ্ছে যে আমরা সবাই টিকা গ্রহণ করলে এই সমস্যা দূর করা সম্ভব। এইজন্য প্রেসিডেন্ট টিকা নেওয়ার ব্যাপারে জোর দিচ্ছেন।‘

এদিকে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল দাবি করেছেন যে এই মুদ্রাস্ফীতি "ক্ষণস্থায়ী" এবং করোনার কারণে তৈরি সরবরাহ শৃঙ্খলের বাধা গুলি হ্রাস পেলে  মুদ্রাস্ফীতি কমবে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ  

শেয়ার করুন

পাঠকের মতামত