আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

অবকাঠামোগত বিল থেকে মোটা অঙ্কের বরাদ্দ পাচ্ছে ক্যালিফোর্নিয়া ও লস এঞ্জেলেস

অবকাঠামোগত বিল থেকে মোটা অঙ্কের বরাদ্দ পাচ্ছে ক্যালিফোর্নিয়া ও লস এঞ্জেলেস

ছবি: এলএবাংলাটাইমস

১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের অবকাঠামোগত বিলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এই খাত থেকে ট্রানজিট প্রজেক্ট, দাবানল প্রস্তুতি, ব্রিজ ও রাস্তা সংস্কার এবং ব্রডব্যান্ড ইন্টারনেট স্থাপনের জন্য বরাদ্দ পেতে যাচ্ছে ক্যালিফোর্নিয়া।

জো বাইডেন বিলটি স্বাক্ষর করার আগে বলেন, দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করার জন্য এখন থেকে কাউকে অযথাই পার্কিং বা রেস্তোরাঁয় বসে থাকতে হবে না।

১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের অবকাঠামোগত বিল থেকে বরাদ্দ পাবে লস এঞ্জেলেস এবং ক্যালিফোর্নিয়া।

লস এঞ্জেলেস যেসব খাতে বরাদ্দ পেতে যাচ্ছে, সেগুলো জানিয়েছেন মেয়র এরিক গারসেটি।

১) ২০৩০ সালের মধ্যে মেট্রো বাসকে ইলেকট্রিফায়িং করা হবে।

২) মেট্রোলিংক প্রজেক্ট বাস্তবায়ন করা হবে এবং লিংক ইউনিয়ন স্টেশন প্রজেক্ট বাস্তবায়ন করা হবে।

৩) ইকোসিস্টেম রিস্টোরেশন প্রজেক্ট বাস্তবায়ন করা হবে এবং লস এঞ্জেলেসের নদীগুলোর স্বাভাবিকতা বজায় রাখতে অর্থ খরচ করা হবে।

৪) লস এঞ্জেলেস ইন্টারন্যাশলান এয়ারপোর্ট আধুনিকায়ন করা হবে।

৫) লস এঞ্জেলেস পোর্ট থেকে পণ্য খালাসের কার্যক্রম দ্রুতগতি নিশ্চিত করা।

৬) লস এঞ্জেলেসের ইলেক্ট্রিক বাহন চার্জের জন্য স্টেশন স্থাপন।

৭) পরিবেশ সুরক্ষায় কাজ করে যাওয়া।

৮) পানি রিসাইক্লিং ও পুনব্যবহার নিশ্চিত করা।

৯) ২০৩৫ সালের মধ্যে ১০০ শতাংশ পুনব্যবহারযোগ্য জ্বালানি নিশ্চিত করা।

এই বরাদ্দগুলোর প্রেক্ষিতে লস এঞ্জেলেস মেয়র এরিক গারসেটি বলেন, এটি হচ্ছে ওয়ান্স ইন জেনারেশন বিল। এটি আমাদের দেশের ও লস এঞ্জেলেসের অবকাঠামো উন্নয়নের জন্য ব্যয় করা হবে।

ক্যালিফোর্নিয়া অবকাঠামোগত বিল থেকে যেসব খাতে বরাদ্দ পেতে যাচ্ছে, সেগুলো হলো-

১) ফেডারেল এইড হাইওয়ে প্রোগ্রামের জন্য ২৫ দশমিক ৩ বিলিয়ন ডলার।

২) ব্রিজ সংস্কার ও পুননির্মানের জন্য ৪ দশমিক ২ বিলিয়ন ডলার।

৩) গণপরিবহনের উন্নয়নের জন্য ৯ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।

৪) ইলেট্রিক বাহনের চার্জিং স্টেশন স্থাপনের জন্য ৩৮৪ বিলিয়ন ডলার।

৫) রাজ্যজুড়ে ব্রডব্যান্ড নিশ্চিত করার জন্য ১০০ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে।

৬) দাবানল নিয়ন্ত্রণের জন্য ৮৪ মিলিয়ন ডলার।

৭) পরিষ্কার ও পানযোগ্য পানি নিশ্চিত করতে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার।

৮) সাইবার অ্যাটাক নিয়ন্ত্রণে ৪০ মিলিয়ন ডলার।

৯) বিমানবন্দর উন্নয়নের জন্য ১ দশমিক ৫ বিলিয়ন ডলার।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত