আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

পরপারে চলে গেলেন আরব কূটনীতির বরপুত্র

পরপারে চলে গেলেন আরব কূটনীতির বরপুত্র

আধুনিক বিশ্বে তার চেয়ে দীর্ঘসময় আর কেউ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন বলে জানা নেই। একটানা চল্লিশ বছর সউদী আরবের মতো প্রভাবশালী একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন প্রিন্স সউদ আল ফয়সাল। ১৯৭৫ থেকে শুরু করে কিছুদিন আগ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি সউদী বাদশাহর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা পদে কর্মরত ছিলেন। চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাবস্থায় গত বৃহস্পতিবার ৭৫ বছর বয়সে তার ইন্তেকাল হয়। প্রিন্স সউদ মরহুম বাদশাহ ফয়সালের পুত্র। তিনি চারজন বাদশাহর শাসনামলে সাফল্যের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ছবিতে চারজন বাদশাহর সাথেই তাকে নানা সময়ে কথা বলা অবস্থায় দেখা যাচ্ছে।প্রিন্স সউদ আল ফয়সাল বিশ্বের বহু উত্থান-পতন ও উল্লেখযোগ্য পরিবর্তনের সাক্ষী। তার ইন্তেকালে সউদী রাজকীয় কর্তৃপক্ষ, সর্বোচ্চ উলামা কাউন্সিলসহ মধ্যপ্রাচ্যের সকল শাসক গভীর শোক প্রকাশ করেন। বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানরা শোকবার্তা প্রেরণ করেন। কাতারের আমির তার শোকবার্তায় বলেন, তার চলে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীদের কোনো বৈঠক আর পূর্ণরূপ লাভ করবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ফ্রান্স, ব্রিটেন ও অন্যান্য দেশের নেতৃবৃন্দ প্রিন্স সউদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মার্কিন ও ব্রিটিশ নেতৃবৃন্দের শোকবার্তায় বলা হয়েছে, তার কাছ থেকে আমরা প্রজ্ঞা ও দূরদৃষ্টির শিক্ষা পেয়েছি।একাধারে বাদশাহ ফয়সাল, বাদশাহ খালিদ, বাদশাহ ফাহাদ ও বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের সময় তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তাকে মধ্যপ্রাচ্যে আরব কূটনীতির বরপুত্র বলা হয়। ইরাকের মরহুম প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন একবার বলেছিলেন, যদি প্রিন্স সউদের মতো একজন কূটনীতিবিদকে আমি পররাষ্ট্রমন্ত্রী হিসাবে পেতাম তাহলে আরবভূমিতে সর্বজনমান্য নেতা হতে আমার মোটেও বেগ পেতে হতো না। আমার জীবনে বড় কিছু সংকট তিনি একটি প্রেস কনফারেন্স করেই সমাধান করে দিয়েছেন।বাংলাদেশের সাথে তার সম্পর্ক ছিল একজন শুভার্থী ও অভিভাবকের। দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের প্রাণপুরুষ, সাবেক ধর্ম এবং ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী মরহুম মাওলানা এমএ মান্নানের সাথে প্রিন্স সউদের ছিল একান্ত ব্যক্তিগত সম্পর্ক। সউদী বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজ একসময় মরহুম মাওলানাকে নিজের বিশ্বস্ত বন্ধু উল্লেখ করে পত্র লিখেন। পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সউদ আল ফয়সাল তখন বাংলাদেশের কল্যাণে বহু অবদান রেখেছেন। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক আলহাজ এ এম এম বাহাউদ্দীন প্রিন্স সউদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবার বিশেষ করে বৃহত্তর সউদী রাজ পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।


শেয়ার করুন

পাঠকের মতামত