আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ইবাদতের পাশাপাশি সৎকাজের তাগিদ দেয় ইসলাম ধর্ম

ইবাদতের পাশাপাশি সৎকাজের তাগিদ দেয় ইসলাম ধর্ম

ইবাদতের পাশাপাশি
সৎকাজের তাগিদ দেয়
ইসলাম
মাওলানা মুহম্মদ সাহেব আলী
ইসলামে ফরজ ইবাদতের পাশাপাশি
সর্বক্ষেত্রে সৎকাজ বা দায়িত্বশীল
আচরণের তাগিদ দেওয়া হয়েছে। বাবা-
মায়ের সেবাযত্ন, সন্তান-সন্ততি
প্রতিপালন, স্ত্রীর প্রতি স্বামী
হিসেবে দায়িত্ব পালন, পাড়া-প্রতিবেশী
ও আত্মীয়স্বজনের প্রতি সামাজিক
কর্তব্য পালনও প্রত্যেক মুমিনের
কর্তব্য এবং এ জন্য রয়েছে আল্লাহর
পক্ষ থেকে অশেষ পুণ্য। হজরত আবু
জার (রা.) থেকে বর্ণিত এক হাদিসে বলা
হয়েছে : রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবার তাসবিহ
(সুবহানাল্লাহ) বলা একটি সদকা, প্রতিবার
তাহ্মিদ (আলহামদুলিল্লাহ) বলা একটি সদকা,
ভালো কাজের নির্দেশদান একটি সদকা,
খারাপ কাজ থেকে বিরত থাকার নির্দেশ
দেওয়াও একটি সদকা। (মুসলিম থেকে
মিশকাতে)।
পৈতৃক সম্পত্তিতে সন্তানের
উত্তরাধিকার ইসলামী অনুশাসনের একটি
গুরুত্বপূর্ণ দিক। এটি একটি মানবাধিকার
হিসেবেও বিবেচিত। সন্তানদের
অসচ্ছল রেখে সম্পদ ধর্মীয় কাজে
ব্যয়ও রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন। হজরত
সাদ ইবনে ওয়াক্কাস (রা.) থেকে বর্ণিত
: তিনি বলেন, বিদায় হজের বছর আমি
কঠিন ব্যথায় আক্রান্ত হয়ে পড়লে
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাকে দেখতে এলেন। আমি বললাম,
হে আল্লাহর রসুল! আমার রোগ-যন্ত্রণা
প্রচণ্ড পর্যায়ে পৌঁছেছে তা আপনি
দেখতে পাচ্ছেন। আমার অনেক
সম্পদ রয়েছে এবং আমার একমাত্র কন্যা
ছাড়া আর কেউ উত্তরাধিকার নেই। আমি
বললাম, হে আল্লাহর রসুল- অর্ধেক?
তিনি বললেন, না! আমি বললাম, হে
আল্লাহ্র রসুল! এক-তৃতীয়াংশ? তিনি
বললেন, এক-তৃতীয়াংশ দান করা যেতে
পারে, তবে তাও অনেক। তুমি তোমার
ওয়ারিশদের দরিদ্র অবস্থায়, অন্যের
কাছে হাত পাতার মতো অবস্থায় রেখে
যাওয়ার চেয়ে সচ্ছল রেখে যাবে,
সেটাই উত্তম। (বুখারি, মুসলিম থেকে
মিশকাতে)।
হজরত মিকদাম ইবনে মাদিকারির (রা.)
থেকে বর্ণিত : তিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামকে বলতে
শুনেছেন, তুমি নিজে যে খাবার খাও তা
তোমার জন্য সদকা, তুমি তোমার
সন্তানদের যা খাওয়াও তাও তোমার জন্য
সদকা এবং তুমি তোমার খাদেমকে যা
খাওয়াও তাও তোমার জন্য সদকা। (ইমাম
বুখারি আদাবুল মুফরাদ গ্রন্থ থেকে)।
অর্থাৎ কোনো ব্যক্তি যদি হালাল পন্থায়
আয়-উপার্জন করে তা নিজের ও
সন্তানের জন্য ব্যয় করে, তবে এ
জন্য সে আল্লাহর কাছে সওয়াব ও
পুরস্কারের অধিকারী হবে।
লেখক : ইসলামী গবেষক

শেয়ার করুন

পাঠকের মতামত