আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

ঈদযাত্রায় যানবাহনের চাপ বেড়েছে পদ্মা সেতুতে

ঈদযাত্রায় যানবাহনের চাপ বেড়েছে পদ্মা সেতুতে

দরজায় জেন কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর, আগামী বৃহস্পতিবারই হতে পারে ঈদ  । বাবা-মা, আত্মীয়স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। আর এ ঈদযাত্রায় গাড়ির চাপ বেড়েছে পদ্মা সেতুতে। সেতুর টোল প্লাজায় ৭টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে। এরপরও টোল প্লাজার সামনে যানবাহন বিশেষ করে মোটরসাইকেলের লেনে দীর্ঘ সারি দেখা গেছে।


মঙ্গলবার (৯ এপ্রিল) ভোর থেকে পদ্মা সেতু এলাকায় অন্যান্য যানবাহনের পাশাপাশি মোটরসাইকেলের ঢল নামে। ভোরে মোটরসাইকেলের দীর্ঘসারি লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মোটরসাইকেল চাপ কিছুটা কমেছে। পদ্মা সেতু এলাকায় গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত যানবাহনের চাপও বেড়েছে।


 তবে পদ্মা সেতু কর্তৃপক্ষ জানায়, এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় সাতটি বুথে প্রতি ৫ সেকেন্ডে একটি করে যানবাহনে টোল আদায় করা হচ্ছে। ফলে দ্রুত সময়ের মধ্যেই ভোগান্তিহীনভাবে পদ্মা সেতু পাড়ি দিয়ে গন্তব্যে যাচ্ছেন যানবাহন চালক ও যাত্রীরা। মোটরসাইকেলের জন্য আলাদা দুটি লেন তৈরি করে টোল আদায় করা হচ্ছে।


 

মাওয়া ট্রাফিক পুলিশের টিআই বলেন, পদ্মা সেতু এলাকায় ভোরে মোটরসাইকেলের বেশ চাপ ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মোটরসাইকেলের চাপ কিছুটা কমেছে। টোল প্লাজার সামনে দীর্ঘ গাড়ির সারি রয়েছে। আজ গাড়ির চাপ অন্যান্য দিনের তুলনায় অনেকটা বেশি।

পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী গণমাধ্যমকে জানান, সোমবার রাত থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। মঙ্গলবার সকাল থেকে যানবাহনের অধিক চাপ থাকায় টোল প্লাজায় কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে যানবাহনগুলোকে। তবে মহাসড়কে এবারের ঈদ যাত্রা নিবিঘ্ন। কোথাও কোনো বিড়ম্বনা নেই।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত