আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

পবিত্র হজ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

পবিত্র হজ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

ছবিঃ এলএবাংলাটাইমস

চলতি বছর পবিত্র হজ পালনে ইচ্ছুক সৌদি আরবের স্থানীয় বাসিন্দা ও সেখানে বসবাসকারী মুসলিম বিদেশি নাগরিকদের গতকাল বুধবার থেকে হজ পালনসংক্রান্ত অনুমতি দেওয়া শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

সৌদি আরবের অভ্যন্তরীণ হজযাত্রীদের জন্য এ অনুমতি দেশটির সরকারি প্ল্যাটফর্ম আবশার ও হজবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে দেওয়া হচ্ছে। স্থানীয় টেলিভিশন চ্যানেল আল আকবরিয়া এ খবর জানিয়েছে।

আগামী জুনে এ বছরের হজ পালনে আগ্রহী সৌদি আরবের নাগরিক ও বিদেশি হজযাত্রীদের জন্য গত ফেব্রুয়ারিতে ই–নিবন্ধন ব্যবস্থা চালু করেছে দেশটির সরকার।

আবাসন সুবিধা বিবেচনায় সৌদি আরবের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বছর হজযাত্রীদের জন্য চারটি প্যাকেজ ঘোষণা করেছে। প্যাকেজগুলোতে খরচ পড়বে ৪ হাজার ৯৯ সৌদি রিয়াল থেকে শুরু করে ১৩ হাজার ২৬৫ রিয়াল। প্রতি রিয়াল ৩০ টাকা হিসাবে এ খরচ ১ লাখ ২২ হাজার ৯৭০ টাকা থেকে ৩ লাখ ৯৭ হাজার ৯৫০ টাকা। মন্ত্রণালয় বলেছে, তিন কিস্তিতে এ অর্থ পরিশোধ করা যাবে।

প্রথম দফা কিস্তির অর্থ (মোট খরচের ২০ শতাংশ) পরিশোধের শেষ সময় ছিল গত ১১ মার্চ। দ্বিতীয় কিস্তিতে ৪০ শতাংশ অর্থ ৩১ মার্চ পর্যন্ত নেওয়া হয়। শেষ কিস্তির অর্থ পরিশোধের চূড়ান্ত সময় ২৯ এপ্রিল।

উপযুক্ত হজযাত্রী ও হজকর্মীদের প্রয়োজনীয় কয়েকটি টিকা নিতে হবে। এর মধ্যে রয়েছে করোনাভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ও মেনিনজাইটিসের টিকা।

গত বছর প্রায় ১৮ লাখ মুসল্লি পবিত্র হজ পালন করেছেন। করোনা মহামারির কারণে এর আগের দুই বছর হজযাত্রীদের সংখ্যা সীমিত করেছিল সৌদি আরব সরকার।

চলতি বছর সৌদি আরব একটি নতুন নীতির আওতায় বিদেশি হজযাত্রীদের জন্য আগেভাগেই হজবিষয়ক প্রস্তুতি নেওয়া শুরু করেছে। নতুন নিয়মানুযায়ী এ বছর কোনো দেশের জন্য সৌদি আরবের পবিত্র স্থানগুলোতে নির্দিষ্ট করে আর জায়গা বরাদ্দ রাখা হচ্ছে না। এর বদলে চুক্তি চূড়ান্ত করার সময়ের ওপর ভিত্তি করে একেকটি দেশের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত