আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

কোটি টাকার ব্রিজের কাজে অনিয়মের অভিযোগ

কোটি টাকার ব্রিজের কাজে অনিয়মের অভিযোগ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের ১০ নম্বর এলাকায় ২ কোটি টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণকাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ব্রিজটি নির্মাণ কাজের পাইলিং এরই মধ্যে শেষ হলেও এখন পর্যন্ত লাগানো হয়নি সাইনবোর্ড। রড, সিমেন্ট, বালু, পাথর স্বীকৃত প্রতিষ্ঠান থেকে টেস্ট করে মান নির্ণয়ের পর রিপোর্ট হাতে পাওয়ার পর কাজ শুরু করার নিয়ম থাকলেও তা মানেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। দৃশ্যমান সাইনবোর্ড লাগানোর নিয়ম থাকলেও তাও লাগাননি সংশ্লিষ্টরা।

সরকারের কোটি টাকার উন্নয়ন হলেও কেন সাইনবোর্ড লাগানো হয়নি তা নিয়ে সচেতন মহলে প্রশ্ন দেখা দিয়েছে।

এলজিইডি অফিস সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের ১০ নং এলাকায় একটি খালের উপর একটি ব্রিজ নির্মাণের জন্য এলজিইডি কর্তৃপক্ষ টেন্ডার আহ্বান করলে কাজ পায় হাসান এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

জানা গেছে, ব্রিজটির নির্মাণ ব্যয় ২ কোটি ৫৪ লাখ টাকা। এর মধ্যে ব্রিজের পাইলিংয়ের কাজ প্রায় শেষ করে ফেলেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এসব কাজে নানা ধরনের অনিয়মের অভিযোগ করছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, ব্রিজ নির্মাণকাজে সিলিকা বালু ব্যবহারের কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডি কর্মকর্তাদের ম্যানেজ করে ব্রিজের নিচে খালের বালু দিয়ে কাজ করছেন। তাছাড়া ৬০ গ্রেড রড ব্যবহার করার কথা থাকলেও ব্রিজ নির্মাণকাজে ব্যবহার করা হচ্ছে ৫০ গ্রেড রড।

ব্রীজ নির্মাণকাজ পরিদর্শন করে দেখা যায়, সেখানে যে পাথর ব্যবহার করা হচ্ছে তা নিম্নমানের। ময়লা আর ছোট ছোট পাথর ফেলে রাখা হয়েছে সেখানে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত