আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নির্যাতনের শিকার সাংবাদিক

নির্যাতনের শিকার সাংবাদিক

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী বলেছেন, বাংলাদেশের গণমাধ্যম একটা দুর্বিষহ সংকটকাল পার করছে। গণমাধ্যমের চেপে ধরায় এর স্বাধীনতা এখন পুরোপুরি বিপন্ন। দুঃশাসন পাকাপোক্ত করতে গণমাধ্যমকে হুমকি, ভয় প্রদর্শন, সাংবাদিক হত্যা, গ্রেপ্তার ,নির্যাতন চলছে। নানান কালাকানুন তৈরি করে গণমাধ্যমকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলা হয়েছে।

রুহুল আমিন গাজী আরও বলেন, দেশে গণতন্ত্র নেই। ডামি নির্বাচন করে ডামি সরকার বসে রয়েছে। তিনি বন্ধ সকল মিডিয়া খুলে দেওয়ার ও সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানা।

শনিবার (২৩ মার্চ) বিকেলে সিলেটের আম্বরখানার ব্রিটানিয়া হোটেলের সেমিনার কক্ষে সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-এসএমইউজে আয়োজিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দের সংবর্ধনা এবং ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব বলেন।

এসএমইউজে'র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী।

বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, বাংলাদেশের সংবাদমাধ্যম গণমাধ্যমের হতে পারছে না। সত্য তুলে ধরতে না পারায় সংবাদমাধ্যম দিন দিন মানুষের আস্থা হারিয়ে ফেলছে। যা সংবাদমাধ্যমকে অস্তিত্বের সংকটে ধাবিত করছে। গণমাধ্যম সব সময় জনগণের পক্ষে থাকার কথা। কিন্তু কীভাবে জানি না, জনগণের সঙ্গে গণমাধ্যমের একটা দূরত্ব তৈরি হয়েছে। কালে কালে সে দূরত্বটা বাড়ছেই শুধু। আমরা জানি না আমাদের মিডিয়া মালিকরা তা অনুধাবন করছেন কিনা! আমাদের সবচেয়ে বড় সঙ্কট হচ্ছে গণতন্ত্রের সঙ্কট।

অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের সভাপতি ডা. শামীমুর রহমান, সদস্য সচিব ডা. শাহনেওয়াজ চৌধুরী, প্রফেসর ড. খায়রুল ইসলাম, প্রফেসর ড. মোজাম্মেল হক, প্রফেসর ড. আতাউর রহমান, প্রফেসর সাহাবুল হক, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন, জেলা জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, সাবেক কাউন্সিলর কয়েস লোদী, বিএনপি নেতা মিফতা সিদ্দিকী, মাহবুবুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল আহাদ খান জামাল।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এসএমইউজের সহ সাধারণ সম্পাদক এম এ মতিন। আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সাংবাদিক এনামুল হক জুবের, আবদুল কাদের তাপাদার, কবির আহমদ, শাহজাহান সেলিম বুলবুল, খালেদ আহমদ মেহেদী, ইফতেখার মো. নাবিল, শাব্বির আহমদ, মুহাম্মদ তাজউদ্দিন ও এনামুল ইসলাম, আব্দুর রাজ্জাক, কাউসার চৌধুরী, জুনেদ আহমদ চৌধুরী, জামিলুল হক জামিল, এটিএম তুরাব, এইচএম শহীদুল ইসলাম, মোহাম্মদ ঈসা প্রমুখ।

ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান ও জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান।

  এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত