আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

গুগল যে সুখবর দিল বাংলাদেশকে

গুগল যে সুখবর দিল বাংলাদেশকে

বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল বাংলাদেশকে একাধিক সুখবর দিয়ে গেল। অন্তুত তিনটি 'নতুন' বিষয় উপহার পেল বাংলাদেশ। যা গুগলকে অারও কার্যকরী টুল হতে সাহায্য করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাজধানী ঢাকায় চলমান 'ডিজিটাল ওয়ার্ল্ডে' গুগলের একাধিক কর্মকর্তা একটি পর্বে অংশ নেন। 'গুগল ইন বাংলাদেশ' নামের ওই পর্বে গুগলের বক্তারা অান্তর্জাতিক মাতৃভাষা দিবস '২১শে ফেব্রুয়ারি' নিয়ে গুগলের পরিকল্পনার কথা জানান। পরে গুগল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা অারও দুটি 'নুতন' সেবা চালুর বিষয় জানান এই প্রতিবেদককে।

গুগল ইন বাংলাদেশ পর্বে উপস্থিত ছিলেন গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার রবি রাজকুমার, গুগলের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক লিন হা, গুগলের ট্রান্সলেট সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যানি মেসার ও গুগল বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট খান মোহাম্মাদ আনোয়ারুস সালাম।

এই বিশেষ সম্মেলনে তারা গুগল কীভাবে কাজ করে, বাংলাদেশে গুগলের ব্যবহার এবং গুগলকে আরও ব্যবহার উপযোগী করতে বাংলাদেশিদের ভূমিকা নিয়ে অালোচনা করেন।

খান মোহাম্মাদ আনোয়ারুস সালাম বলেন, এখন থেকে শুধু গুগল ডুডলের মাধ্যমে নয়, ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে 'গুগল ট্রান্সলেটর' -এর মাধ্যমে দিবসটিকে বিশ্ববাসীর সামনে তুলে ধরবে গুগল।

লিন হা বাংলাদেশিদের 'গুগল বাংলা' ব্যবহারের অাহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরও অনেকে গুগলকে আরও ব্যবহার উপযোগী (বাংলায়) করতে কাজ করবে।

এদিকে গুগল শিগগিরই বাংলাদেশে 'গুগল অনুবাদ' সেবা চালু করতে যাচ্ছে। এই সেবা চালু হলে ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি অনুবাদ সহজ হবে। এই সেবা এখনও স্বল্প পরিসরে চালু রয়েছে। তবে তা খুব একটা কার্যকর নয়। পূর্ণরূপে এই সেবা চালু করতে ২ লাখ বাংলা শব্দ গুগলে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শব্দ যোগ হলে কারিগরি উন্নয়ন ঘটিয়ে 'গুগল অনুবাদ' চালু করবে গুগল।

গুগলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে অালাপকালে অারও জানা গেছে, বাংলাদেশে 'বাংলা হ্যান্ডরাইটিং রিকগনিশন' সেবাও চালু করবে গুগল। এটি অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (ওসিঅার) এর মতোই। এটিতে টাচস্ক্রিন জাতীয় ডিভাইসে বাংলা লেখা হলে গুগল সেটি সংরক্ষণ করবে। চাইলে তা বাংলা কম্পোজ অাকারেও দেখাতে পারবে। তবে শীর্ষ কর্মকর্তারা এ বিষয়ে বিস্তািরিত জানাতে চাননি।

এদিকে বাংলাদেশে গুগলের অফিস চালুর বিষয়ে খান মোহাম্মাদ আনোয়ারুস সালামের কাছে জানতে চাইলে তিনি বলেন, অফিস চালু হবে। কবে, কখন সে সময় এখনও ঠিক হয়নি। তবে গুগলের পরিকল্পনায় অফিস চালুর বিষয়টি রয়েছে বলে তিনি জানান।

অন্যদিকে দেশে গুগলের অ্যাডমিন প্যানেল স্থাপনের বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

বিষয়টি জানার জন্য টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিঅারসির সচিব ও পরিচালক (এনফোর্সমেন্ট) সারোয়ার অালম জানান, গুগলের কাছে দেশে 'অ্যাডমিন প্যানেল' স্থাপনের অাহ্বান জানিয়ে চিঠি পাঠালে তারা 'ইতিবাচক' সাড়া দিয়েছে।

সারোয়ার অালম বলেন, 'গুগল কর্তৃপক্ষ অারও কিছু ‌‌‌বিষয় তাদের পাঠানো চিঠিতে উল্লেখ করেছে। বিষয়গুলো অামাদের বিবেচনায় রয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে অালাপ অালোচনার ভিত্তিতেই সবকিছু চূড়ান্ত হবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, দেশে গুগলের অফিস চালু হলে বা অ্যাডমিন প্যানেল বসানো হলে গুগল সম্পর্কিত বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করা সম্ভব হবে। বিভিন্ন ধরনের তথ্য, বিতর্কিত মন্তব্য, বিকৃত ছবি, ভিডিওচিত্র গুগল থেকে বর্তমানে সরানো সম্ভব হয় না। গুগলের কাছে অাবেদন করেও তেমন কোনও সুফল মেলে না। ইন্টারনেট গেটওয়ে অপারেটরগুলোর সহযোগিতা নিয়ে সংশ্লিষ্ট লিংক ব্লক করে সমস্যা থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করা হয়। তবে পূর্ণ সুফল পাওয়া যায় না। অ্যাডমিন প্যানেল বসলে, এসব সমস্যার নিয়ন্ত্রণ এবং মোকাবেলা সহজ হবে বলে মনে করে বিটিঅারসি কর্তৃপক্ষ।

শেয়ার করুন

পাঠকের মতামত