আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

গাজার দক্ষিণের শহর রাফায় হামলা চালালো ইসরায়েল

গাজার দক্ষিণের শহর রাফায় হামলা চালালো ইসরায়েল

গাজার দক্ষিণের শহর রাফায় হামলা চালালে ইসরায়েলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হুঁশিয়ারি উপেক্ষা করে বৃহস্পতিবার ট্যাংক ও যুদ্ধবিমান দিয়ে পূর্ব রাফায় হামলা চালিয়েছে ইসরায়েল। 


মিসরের কায়রোতে যুদ্ধবিরতির আলোচনা অব্যাহত থাকায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ বলেছে, তাদের যোদ্ধারা শহরের পূর্ব উপকণ্ঠে ইসরায়েলি ট্যাংকগুলোতে অ্যান্টি ট্যাংক রকেট ও মর্টার নিক্ষেপ করেছে।


গাজার সবচেয়ে বড় শহুরে এলাকা রাফার বাসিন্দারা এবং চিকিত্সকরা বলেছেন, একটি মসজিদে ইসরায়েলি হামলায় কমপক্ষে তিনজন নিহত ও অনেকে আহত হয়েছে। শহরটি এখনো ইসরায়েলি স্থল বাহিনী দখলে নিতে পারেনি।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, মসজিদের মিনারটি ধ্বংসস্তূপে পড়ে আছে, দুটি লাশ কম্বলে মোড়ানো ও একজন আহত ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছে।

শহরের পূর্ব প্রান্তের বাসিন্দারা বলেছেন, হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে। কয়েকটি এলাকার বাড়ির ছাদে কিছু ড্রোন উড়তে দেখা গেছে।

ইসরায়েল বলেছে, হামাস যোদ্ধারা রাফাতে লুকিয়ে আছে। এখানে অনেকে আশ্রয় নিয়েছে তাদের নিরাপত্তার জন্য হামাসকে নির্মূল করতে হবে।

আশ্রয় নেওয়াদের একজন মোহাম্মদ আবদের-রহমান। তিনি রয়টার্সকে বলেছেন, তারা আশঙ্কা করছেন বোমা হামলার মাধ্যমে শহরটিতে আক্রমণের পূর্বাভাস দিয়েছে ইসরায়েল।

কায়রোতে যুদ্ধবিরতি আলোচনার কিছুটা অগ্রগতি হয়েছে। কিন্তু কোনো চুক্তি হয়নি বলে মিসরের দুটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে।

হামাসের প্রতিনিধি দল পরামর্শের জন্য দোহা চলে গেছে। চুক্তি না হওয়ার জন্য তারা ইসরায়েলকে দায়ী করছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত