আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

মহাকাশযানে প্রথমবারের মত ক্যালকুলেটরের ব্যবহার

মহাকাশযানে প্রথমবারের মত ক্যালকুলেটরের ব্যবহার

১২ এপ্রিল ১৯৮১
মহাকাশযানে প্রথম ক্যালকুলেটরের ব্যবহার হয় 
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোযানে প্রথমবারের মতো হিউলেট–প্যাকার্ডের এইচপি–৪১সি ক্যালকুলেটর ব্যবহার করা হয়। নভোচারীরা মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে ঠিক কোন পথে ফিরে আসবেন, সেই পথের নির্দিষ্ট কোণের হিসাব বের করা হতো এইচপি–৪১সি ক্যালকুলেটর দিয়ে।



এইচপি–৪১সি পকেট ক্যালকুলেটর ১৯৮০–এর দশকে নাসার ৯টি স্পেস শাটল ফ্লাইটে ব্যবহার করা হয়। এই ক্যালকুলেটরে প্রোগ্রাম করা যেত। নাসা হিউস্টনের একটি স্থানীয় দোকান থেকে এই ক্যালকুলেটর কেনে এবং প্রতিটি মহাকাশ অভিযানের জন্য ক্যালকুলেটরে বিশেষ বিশেষ সফটওয়্যার ইনস্টল করে। বিশেষ করে পৃথিবীর বায়ুমণ্ডলে মহাকাশযানের পুনর্প্রবেশের জটিল হিসাব ক্যালকুলেটর দিয়ে নিখুঁতভাবে কষা যায়। ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত এইচপি এই ক্যালকুলেটর তৈরি ও বিপণন করেছে।


১২ এপ্রিল ২০০১
এমএসএনের ৫০ লাখ গ্রাহক
 যুক্তরাষ্ট্রে মাইক্রোসফটের ইন্টারনেট সেবা এমএসএন ইন্টারনেট অ্যাকসেসের গ্রাহকসংখ্যা ৫০ লাখ পূর্ণ হয়। এই অর্জনের জন্য খুচরা বিক্রেতা রেডিও শ্যাক ও বেস্ট বাইকের অবদানের কথা বলে মাইক্রোসফট। পাশাপাশি ডেল কম্পিউটারের সঙ্গে পরিবেশনা চুক্তিও গ্রাহক বাড়িয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত