আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

মাস্কের টুইটারকে টেক্কা দিতে জাকারবার্গ আনছেন থ্রেডস

মাস্কের টুইটারকে টেক্কা দিতে জাকারবার্গ আনছেন থ্রেডস

এলএবাংলাটাইমস

ইলন মাস্কের টুইটার-কে টেক্কা দিতে মাইক্রোব্লগিং সাইট আনছেন ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা-র সিইও মার্ক জাকারবার্গ। অ্যাপল অ্যাপ স্টোরে বৃহস্পতিবার থেকে পাওয়া যাবে থ্রেডস নামের অ্যাপটি। এটি লিঙ্ক করা থাকবে ইনস্টাগ্রামের সঙ্গে।

ধারণা করা হচ্ছে, মেটার থ্রেডস অ্যাপ বিনামূল্যের পরিষেবা হবে। ব্যবহারকারী কতগুলো পোস্ট দেখতে পারবেন, থাকবে না তার কোনও সীমাবদ্ধতা। যেখানে টুইটারে এ ধরনের সীমাবদ্ধতা যুক্ত করে ব্যবহাকারীদের ক্ষুব্ধ করেছেন ইলন মাস্ক।

থ্রেডস নিয়ে এক টুইটে মাস্ক লেখেন, ‘ধন্যবাদ, তারা খুব বুদ্ধিমত্তার সঙ্গে শুরু করেছে।’

এই পদক্ষেপটি মেটা বস মার্ক জাকারবার্গ এবং টুইটারের মালিক ইলন মাস্কের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সর্বশেষতম। টুইটারের সামনে এখন বড় হুমকি হতে পারে থ্রেডস।

সাম্প্রতিক বছরগুলোতে টুইটারের সাদৃশ্য বেশ কয়েকটি অ্যাপ বাজারে এসেছে। উদাহরণ হিসেবে বলা যায়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল এবং মাস্টোডনর নাম। তবে ৪৪ বিলিয়ন ডলারের টুইটারের সঙ্গে পাল্লা দেওয়ার মতো কিছু করে দেখাতে পারিনি এগুলো। 

এ ক্ষেত্রে থ্রেডস অনেক এগিয়ে। টুইটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সম্পদ রয়েছে মেটার। এ ছাড়া থ্রেডস ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মের অংশ হবে, তাই এটি কয়েক মিলিয়ন অ্যাকাউন্টের সঙ্গেও সংযুক্ত থাকবে। এর মানে এটি শূন্য থেকে শুরু হচ্ছে না, যেমনটি অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের করতে হয়েছিল।

জাকারবার্গ এখন নিশ্চয় আশা করবেন, টুইটারের তুলে নেওয়া সুবিধাগুলোকে হাতিয়ার বানিয়ে এই জনপ্রিয় প্ল্যাটফর্মের একটি দারুণ বিকল্প ব্যবহারকারীদের হাতে তুলে দেওয়ার

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত