আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে হোয়াইট হাউসে ইউএফসি খাঁচা নির্মাণ

যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে হোয়াইট হাউসে ইউএফসি খাঁচা নির্মাণ

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী মাসে বিশেষ আয়োজন করতে যাচ্ছে হোয়াইট হাউস। এ উপলক্ষে হোয়াইট হাউসের দক্ষিণ লনে ইউএফসি লড়াইয়ের জন্য বিশাল একটি খাঁচা বা অক্টাগন রিং নির্মাণ শুরু হয়েছে।

শ্রমিকদের গম্বুজ আকৃতির কাঠামো ও মঞ্চ তৈরি করতে দেখা গেছে। অনলাইন নকশা অনুযায়ী, সেখানে তারের জাল দিয়ে ঘেরা অষ্টভুজাকৃতির একটি রিং তৈরি হবে। এর চারপাশে বসানো হবে হাজারো অস্থায়ী আসন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছিলেন, এটি হবে ইউএফসির ইতিহাসের “সবচেয়ে বড় আয়োজন”। তিনি বলেন, “হোয়াইট হাউসের মূল দরজার ঠিক বাইরেই একটি বিশাল এরিনা তৈরি হবে।”

“ইউএফসি ফ্রিডম ২৫০” নামের এই আয়োজন আগামী ১৪ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পুরো প্রকল্পে ইউএফসি প্রায় ৬ কোটি ডলার ব্যয় করবে বলে জানা গেছে।

এত বড় আয়োজন হলেও মূল আকর্ষণ থাকবে দুটি চ্যাম্পিয়নশিপ লড়াই।

হেভিওয়েট বিভাগের অন্তর্বর্তী শিরোপার জন্য ব্রাজিলের অ্যালেক্স পেরেইরা মুখোমুখি হবেন ফ্রান্সের সিরিল গানের। অন্যদিকে লাইটওয়েট বিভাগে জর্জিয়ার ইলিয়া তোপুরিয়া লড়বেন বর্তমান অন্তর্বর্তী চ্যাম্পিয়ন জাস্টিন গ্যাথজের বিপক্ষে।

ইউএফসির সভাপতি ডানা হোয়াইট জানিয়েছেন, হোয়াইট হাউসের দক্ষিণ লনে প্রায় ৪ হাজার ৩০০ মানুষ সরাসরি খেলা দেখবেন। তাদের বেশিরভাগই হবেন সামরিক বাহিনীর সদস্য। এছাড়া কাছের এলিপস পার্কে বড় পর্দায় খেলা দেখার জন্য সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে ৮৫ হাজার টিকিট বিতরণ করা হবে।

ইউএফসি জানিয়েছে, সাধারণ বিক্রির জন্য কোনো টিকিট ছাড়া হবে না।

ট্রাম্প বলেন, “মানুষ যেভাবে এই টিকিট চাচ্ছে, এমন আগ্রহ আমি আগে কখনো দেখিনি।”

বিশেষ ভিআইপি অতিথিদের জন্য “হাই রোলার” প্যাকেজও রাখা হয়েছে। এতে বিশেষ সুবিধা পাওয়া যাবে। তবে এর মূল্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এমএমএ সাংবাদিক এরিয়েল হেলওয়ানির তথ্য অনুযায়ী, একটি প্যাকেজের দাম হতে পারে প্রায় ১৫ লাখ ডলার।

ইউএফসির মূল প্রতিষ্ঠান টিকেও গ্রুপ হোল্ডিংস জানিয়েছে, এই আয়োজন থেকে তারা কোনো লাভ করবে না। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট মার্ক শাপিরো একে “দীর্ঘমেয়াদি বিনিয়োগ” হিসেবে বর্ণনা করেছেন।

এর আগে হোয়াইট হাউসে বিভিন্ন বিনোদনমূলক খেলা ও অনুষ্ঠান আয়োজন করা হলেও, এবারই প্রথম সেখানে কোনো পেশাদার লাইভ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

হোয়াইট হাউসে ফেরার পর ডোনাল্ড ট্রাম্প ভবনটিতে বেশ কিছু পরিবর্তন এনেছেন। ওভাল অফিসে সোনালি সাজসজ্জা যোগ করা হয়েছে, রোজ গার্ডেনের অংশে নতুন প্যাটিও তৈরি হয়েছে, লিংকন বেডরুমের সংযুক্ত বাথরুম সংস্কার করা হয়েছে এবং নতুন বলরুম তৈরির জন্য ইস্ট উইংয়ের একটি অংশ ভেঙে ফেলা হয়েছে।

  এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত