আপডেট :

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

যুক্তরাষ্ট্রে কাগজ কারখানায় ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ, নিহত ১

যুক্তরাষ্ট্রে কাগজ কারখানায় ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ, নিহত ১

ছবিঃ এলএবাংলাটাইমস

ওয়াশিংটন অঙ্গরাজ্যে একটি কাগজ কারখানায় ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে অন্তত একজন নিহত হয়েছেন। এছাড়া এখনো নয়জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালে লংভিউ শহরের নিপ্পন ডাইনাওয়েভ প্যাকেজিং কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। শহরটি সিয়াটল থেকে প্রায় ২১০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

দমকল বিভাগ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে আটজন কারখানার কর্মী এবং একজন দমকলকর্মী। বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্ত ট্যাংকটি এখনো অস্থিতিশীল অবস্থায় রয়েছে, ফলে উদ্ধার কাজ জটিল হয়ে পড়েছে।

কোম্পানির এক বিবৃতিতে বলা হয়েছে, “হোয়াইট লিকার” নামের রাসায়নিকভর্তি একটি ট্যাংক ফেটে যাওয়ার কারণে বিস্ফোরণ ঘটে। কাগজ তৈরির প্রক্রিয়ায় ব্যবহৃত এই রাসায়নিক অত্যন্ত ক্ষয়কারী।

দমকল বিভাগ জানায়, ক্ষতিগ্রস্ত ট্যাংকটি এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় উদ্ধারকর্মীরা সতর্কতার সঙ্গে কাজ করছেন। ট্যাংকটি স্থিতিশীল করতে কাঠামোগত সহায়তা দেওয়া হচ্ছে, এরপরই নিরাপদভাবে উদ্ধার অভিযান এগোনো সম্ভব হবে।

প্রথমে ধারণা করা হয়েছিল, ট্যাংকে প্রায় ৮০ হাজার গ্যালন রাসায়নিক ছিল। পরে কর্মকর্তারা জানান, সেখানে প্রায় ৯ লাখ গ্যালন রাসায়নিক ছিল। এর মধ্যে এখনো প্রায় ৯০ হাজার গ্যালন রাসায়নিক ট্যাংকের ভেতরে থাকতে পারে।

কাউলিটজ ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের প্রধান স্কট গোল্ডস্টেইন জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের শরীরে আগুনে পোড়া ও বিষাক্ত ধোঁয়া শ্বাসের কারণে আঘাত লেগেছে।

তিনি বলেন, ঘটনাস্থল এখন নিয়ন্ত্রণে থাকলেও সাধারণ মানুষকে এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে। তবে এই আগুন আশপাশের বড় কোনো এলাকায় হুমকি তৈরি করছে না।

দমকল বিভাগ জানিয়েছে, নিহত ও আহতদের পরিচয় এখনই প্রকাশ করা হবে না, কারণ আগে তাদের পরিবারের সদস্যদের জানানো প্রয়োজন।

“হোয়াইট লিকার” হলো সোডিয়াম হাইড্রোক্সাইড ও সোডিয়াম সালফাইডযুক্ত ক্ষারধর্মী রাসায়নিক।

ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন জানিয়েছেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তায় পরিবেশ বিভাগের কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তিনি বলেন, “প্রাণহানির খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। নিহত ও আহতদের পরিবার এবং উদ্ধারকর্মীদের প্রতি আমার সমবেদনা রইল।”

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জুলাই মাসেও একই কারখানায় বড় ধরনের আগুন লেগেছিল। তখন সেখানে কাঠের স্তূপে কয়েকদিন ধরে আগুন জ্বলেছিল।

কারখানাটিতে টিস্যু, প্রিন্টার পেপার, কাপ, প্লেট ও কার্টনের মতো পণ্য তৈরি করা হয়। সেখানে প্রায় এক হাজার কর্মী কাজ করেন।

এদিকে ক্যালিফোর্নিয়াতেও একটি রাসায়নিক ট্যাংক বিস্ফোরণের আশঙ্কা তৈরি হয়েছিল। তবে কর্মকর্তারা জানিয়েছেন, সেটি এখন নিরাপদ করা হয়েছে। ওই ঘটনায় প্রায় ৫০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ওয়াশিংটনের ঘটনায় এখন পর্যন্ত কোনো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়নি।

  এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত