আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

খালি হাতে সাপ ধরলেন রবার্ট এফ কেনেডি জুনিয়র, ভাইরাল ভিডিও

খালি হাতে সাপ ধরলেন রবার্ট এফ কেনেডি জুনিয়র, ভাইরাল ভিডিও

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়রের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি খালি হাতে দুটি ছটফট করা সাপ ধরে ফেলছেন। তবে বন্যপ্রাণী কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এমন কাজ সাধারণ মানুষের করা উচিত নয়।

কেনেডি জানান, তিনি তার সহকর্মী ড. মেহমেত ওজের ফ্লোরিডার সমুদ্রতীরবর্তী বাড়ি থেকে সাপ দুটি সরিয়ে দিচ্ছিলেন।

ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “ড. ওজের বাড়ির প্যাটিও থেকে এক জোড়া ব্ল্যাক রেসার সাপ সরানোর সময় চেরিল উৎসাহ দিচ্ছিল।” এখানে তিনি সম্ভবত তার স্ত্রী অভিনেত্রী চেরিল হাইনসের কথা উল্লেখ করেছেন। ভিডিওতে এক নারীকে বলতে শোনা যায়, “কেন?”

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পার্ক সার্ভিস জানিয়েছে, ব্ল্যাক রেসার সাপ বিষহীন এবং মানুষকে সাধারণত ক্ষতি করে না, যদি তাদের বিরক্ত না করা হয়।

ভিডিওতে দেখা যায়, কেনেডি খালি পায়ে, শুধু মোজা পরে সাপগুলোর দিকে এগিয়ে যান। পরে নিচু হয়ে সেগুলো হাতে তুলে নেন। এ সময় এক নারীকে বলতে শোনা যায়, “ববি, প্লিজ।”

সাপ দুটি হাতে তুলে ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দেন কেনেডি। যদিও ভিডিওতে মনে হয়েছে, সাপগুলো তাকে কামড়ানোর চেষ্টা করছিল।

সম্প্রতি ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশন সতর্ক করে বলেছে, বসন্তকালে সাপের চলাচল বেড়ে যায়, তাই মানুষকে সাপ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

সংস্থাটি সামাজিক মাধ্যমে জানিয়েছে, “সাপ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং দূর থেকে দেখুন। ধরার চেষ্টা করবেন না। বিষহীন সাপও শক্ত কামড় দিতে পারে।”

প্রাণীদের সঙ্গে কেনেডির এমন অদ্ভুত আচরণের ঘটনা এটিই প্রথম নয়।

গত এপ্রিলে কংগ্রেসে এক শুনানিতে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি নাকি রাস্তার পাশে মৃত অবস্থায় পাওয়া একটি র্যাকুনের শরীর কেটে গবেষণা করেছিলেন।

এছাড়া দুই বছর আগে পরিবেশবাদীদের সমালোচনার মুখেও পড়েন তিনি। অভিযোগ ছিল, তিনি একবার সমুদ্রতীরে ভেসে আসা মৃত তিমির মাথা চেইনসো দিয়ে কেটে নিজের গাড়ির ছাদে করে বাড়িতে নিয়ে গিয়েছিলেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত