আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

সাইবার নিরাপত্তা আইনে নাগরিকদের মতামত নেওয়ার আহ্বান

সাইবার নিরাপত্তা আইনে নাগরিকদের মতামত নেওয়ার আহ্বান

ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে সরকার নতুন সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। কেবল নাম পরিবর্তন করে নতুন মোড়কে পুরানো আইন প্রণয়ণ করা হবে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

সুজনের সভাপতি এম. হাফিজউদ্দিন খান ও সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নতুন আইনে ডিজিটাল সিকিউরিটি আইনের প্রায় সব বিধানই থাকছে, শুধু কিছু ক্ষেত্রে শাস্তির পরিমাণ কমানো হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। এমনকি বিনা পরোয়ানায় গ্রেপ্তারের বিধানও থাকছে। এর ফলে নতুন আইনটি আগের আইনের মতো নাগরিকদের জন্য নিবর্তনমূলকই রয়ে যাবে বলে আমরা মনে করি। আমরা অতিসত্বর নতুন আইনের খসড়া জনসমক্ষে প্রকাশ করে নাগরিকদের মতামত গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

এতে বলা হয়, এর আগে নির্বাচন কমিশনার নিয়োগ আইনের ক্ষেত্রেও বিষয়টি আমরা প্রত্যক্ষ করেছি। নাগরিক সমাজ দীর্ঘদিন থেকে নির্বাচন কমিশনে নিয়োগের জন্য একটি যুগোপযোগী আইন প্রণয়নের দাবি জানিয়ে আসছিল। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল আইন করা সম্ভব নয়। কিন্তু হঠাৎ একদিন জানা গেল আইনের খসড়া সংসদে পাসের জন্য প্রস্তুত। বস্তুত পুরানো প্রজ্ঞপনই একটি দায়মুক্তির বিধান যুক্ত করে কমিশনে নিয়োগের এ আইন করা হয়েছে। এখন ডিজিটাল নিরাপত্তা আইনের ক্ষেত্রেও সেটি হচ্ছে কি না তাই আমাদের আশঙ্কা।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আইনে বিভিন্ন ধারার সাজা কমানো হবে বলে আইনমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন। কিন্তু সাজা প্রদান করা হয় বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর কেউ দোষী প্রমাণিত হলে। বিচারিক প্রক্রিয়া চলমান থাকার এই দীর্ঘ সময়ে যে হয়রানির শিকার হতে হয়, সেটি কমবে কিনা তা নিয়ে আমাদের সংশয় রয়েছে। তাই ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে নতুন আইনে নাগরিক হয়রানি কীভাবে কমানো যায় তা নিশ্চিত করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

এতে আরও বলা হয়, এ ধরনের আইন প্রয়োজন আছে কিনা, নাকি প্রচলিত বিভিন্ন আইনের আওতায় বিষয়টি সুরাহা করা সম্ভব, তাও নাগরিক সমাজ, আইন বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে ঠিক করা দরকার বলে আমরা মনে করি।

 

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত