আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

বাগান করলে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমে

বাগান করলে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমে

মধ্যবয়সে বাগান করলে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমে। ছবি: সংগৃহীত।

নতুন একটি গবেষণায় জানানো হয়েছে যে, মধ্যবয়সে বাগান করলে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমে। দ্যা টেলিগ্রাফ এ প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে যে, বাগানে সক্রিয়ভাবে কাজ করলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি ১৩ শতাংশ কমে। প্রধান গবেষণাটি এক দশক সময় নিয়ে করা হয়। এখানে ব্রেস্টের উপর ব্যায়াম, ডায়েট এবং অ্যালকোহলের প্রভাব দেখা হয়। ব্রেস্ট ক্যান্সার নারীদের সবচেয়ে সাধারণ ক্যান্সার। 


বিশ্বব্যাপী গবেষণার ফলাফল পরীক্ষা করে জীবন যাত্রার ফ্যাক্টরগুলো ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকির উপর যে প্রভাব ফেলে তা দ্যা ওয়ার্ল্ড ক্যান্সার রিসার্চ ফান্ড ৬,০০০ টি কেস পর্যবেক্ষণ করে জানায় যে, যদি নারীরা প্রতিদিন  ৩০ মিনিট ব্যায়াম করে তাহলে তাদের ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করা যায়।


মেনোপোজের আগে তীব্র ব্যায়াম যেমন- দৌড়ানো, ব্যাপক পার্থক্য তৈরি করে। যারা প্রতিদিন এই কাজটি করেন তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি ১৭ শতাংশ কমে যারা কম সক্রিয় থাকে তাদের তুলনায়। কিন্তু নারীদের তীব্র সক্রিয়তার বিষয়টি মেনোপোজের পরে কমে যায়। বস্তুত, অনেক নমনীয় ব্যায়াম যেমন – বাগান করা বা হাঁটা, মেনোপোজ পরবর্তী নারীদের ক্ষেত্রে অনেক উপকারী হিসেবে জানা গেছে। এতে তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি ১৩ শতাংশ কমে।


তাই যদি আপনার বাগান করার অভ্যাসটি থাকে তাহলেতো খুবই ভালো। আর যদি না থাকে তাহলে শীঘ্রই এটি রপ্ত করুন ব্রেস্ট ক্যান্সার থেকে মুক্ত থাকার জন্য।

 

শেয়ার করুন

পাঠকের মতামত