আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

ভুয়া ‘মাস্ক অব্যাহতি’ কার্ড নিয়ে সতর্ক করলো কাউন্টি কাউন্সিল

ভুয়া ‘মাস্ক অব্যাহতি’ কার্ড নিয়ে সতর্ক করলো কাউন্টি কাউন্সিল

এলএ বাংলা টাইমস



'ফেস মাস্ক পড়তে হবে না’ অনলাইনে ছড়িয়া পড়া একটি ভুয়া কার্ডের ব্যাপারে লস এঞ্জেলেস কাউন্টি স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা নাগরিকদের সাবধান করেছেন। জাস্টিস ডিপার্টমেন্ট থেকেও নিশ্চিত করা হয়েছে, তারা এই ধরণের কোনো প্রচারপত্র অনুমোদন করেনি।     


ভুয়া ওই কার্ডে জাস্টিস ডিপার্টমেন্টের লগো ব্যবহার করে প্রচার করা  হয়, ‘মাস্ক পড়াতে মানসিক ও শারীরিক ঝুঁকি রয়েছে। আমেরিকান ডিসএবেলিটি এক্ট (এডিএ) অনুযায়ী আমার অবস্থা প্রকাশ করতে বাধ্য না।’   

লস এঞ্জেলেস পাবলিক হেলথ ডিপার্টমেন্ট থেকে সতর্ক করে বলা হয়েছে, এই প্রচারপত্র বা কাগজগুলো সরকারি সংস্থা বা জাস্টিস ডিপার্টমেন্ট বা লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট প্রচার বা অনুমোদন করেনি। 

যে ওয়েবসাইড থেকে এই কার্ড প্রচার করা হয় এখন তা ডিলিট করা হয়েছে। ওয়েবসাইডটি ফেসবুক গ্রুপ ‘ফ্রিডম টু ব্রেথ এজেন্সি’ পরিচালনা করতো। 

ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠিতা লেনেকা কলোমা বলেন, ‘স্বাধীনতা ও ব্যক্তিগত স্বাধীকার’ তাদের গ্রুপের মিশন। তিনি বলেন, মানুষ শুধু কথা না বলা ও মুখ বন্ধ রাখার সময়ে মাস্ক পড়বে।  

কলোমা বলেন ফেসবুক কর্তৃপক্ষ ‘জালিয়াতি ও প্রতারণা’র অভিযোগ করে  তার গ্রুপ ডিলিট করে দেয়।  

এই ভুয়া কার্ডটা যখন প্রচার করা হয়েছে তখন করোনাভাইরাস ক্যালিফোর্নিয়া ও অন্যান্য স্টেটে বেড়েই চলেছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্য কর্মকর্তারা ফেস মাস্ক পড়ার পরামর্শ দিচ্ছেন।   

গবেষণা বলেছে, কভিড-১৯ উপসর্গ ছাড়া মানুষের মাধ্যমেও ছড়াতে পারে।  এজন্য এপ্রিল থেকে ডিসেজ এন্ড প্রিভেনশন সেন্টার মাস্ক পড়ার পরামর্শ দিয়ে আসছে।

ক্যালিফোর্নিয়ার গভার্নর গেভিন নিউসম সমগ্র স্টেটে ফেস মাস্ক পড়া বাধ্যতামূলক করেছেন। 

এলএ বাংলা টাইমস/এস/আর

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর