আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ট্রাম্পের বাণিজ্য চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রীর কড়া বার্তা

ট্রাম্পের বাণিজ্য চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রীর কড়া বার্তা

ওয়াশিংটনের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনায় জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ‘সহজে আপস’ না করার সিদ্ধান্ত নিয়েছেন। আজ রোববার একটি টেলিভিশন টক শোতে তিনি জানান, 'আমরা সহজে আপস করব না।'

এমন এক সময়ে এই মন্তব্য এসেছে, যখন জাপান দ্রুত ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে। কারণ বাণিজ্য চুক্তির সময়সীমা আগামী বুধবার শেষ হচ্ছে।

চলতি বছরের এপ্রিলে ট্রাম্প বেশিরভাগ বাণিজ্য অংশীদারের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেন। পরে তিনি ডজনখানেক দেশের ওপর আরও উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দেন, যার মধ্যে জাপানও রয়েছে। তবে আলোচনার সুযোগ দেওয়ার জন্য তা সাময়িকভাবে স্থগিত করা হয়। এই স্থগিতাদেশের মেয়াদ ৯ জুলাই শেষ হচ্ছে। অর্থাৎ, যদি দেশগুলো সময়মতো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে উচ্চ হারে শুল্ক কার্যকর হবে।

ট্রাম্প ঘোষণা করেন, তিনি জাপানকে একটি চিঠি পাঠাবেন। এতে বলা থাকবে, তাদেরকে  ৩০ শতাংশ, ৩৫ শতাংশ বা 'আমরা যা নির্ধারণ করব' তা দিতে হবে।

জাপানের বাণিজ্য দূত রিওসেই আকাজাওয়া বৃহস্পতিবার ও শনিবার মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন।

রোববার ইশিবা পুনরায় বলেন, জাপান যেহেতু যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ, তাই তাদের অন্যান্য দেশের মতো এক কাতারে ফেলা উচিত নয়।

তিনি বলেন, কি অযৌক্তিক? কীভাবে অযৌক্তিক? আমাদের প্রতিটি দাবিকে খতিয়ে দেখতে হবে। আমরা মিত্র। কিন্তু আমাদের যা বলার, তা বলতেই হবে। আমরা বিশ্বের সবচেয়ে বড় বিনিয়োগকারী এবং (মার্কিন যুক্তরাষ্ট্রে) সবচেয়ে বড় চাকরিদাতা। আমরা আলাদা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত