আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

কানাডার চাইতে এলএ কাউন্টিতে করোনা রোগী বেশি: গ্যারসেটি

কানাডার চাইতে এলএ কাউন্টিতে করোনা রোগী বেশি: গ্যারসেটি

ছবিঃ এলএ বাংলা টাইমস


করোনাভাইরাস প্রাদুর্ভাবে লস এঞ্জেলেস কাউন্টির ভয়াবহ অবস্থা তুলে ধরেছেন মেয়র এরিক গ্যারসেটি। সোমবার এক সংবাদ সম্মেলনে মেয়র বলেন, এলএ কাউন্টিতে নিশ্চিত করোনা রোগীর সংখ্যা এখন সারা কানাডার চাইতে বেশি। এটি স্বাধীন দেশ হলে অবস্থান হতো ২০তম।  

সোমবারে কাউন্টির পাবলিক হেলথ ডিপার্টমেন্ট জানায়, কাউন্টিতে করোনা রোগীর সংখ্যা ১ লাখ ৩৬ হাজারের বেশি। এদিন রিপোর্টে এসেছে নতুন করে ২৫০০ জনের আক্রান্তের খবর। এছাড়া ১৩ জনের মৃত্যু। অপরদিকে কানাডায় করোনা রোগীর সংখ্যা ১ লাখ ১০ হাজার ২৩৪ জন। 

গ্যারসেটি বলেন, এত বেশি মানুষ আগে আক্রান্ত হননি। আগে প্রতিদিন আক্রান্তের সংখ্যা এত বেশি ছিল না। হাসপাতালেও ভর্তি হচ্ছে আগের চাইতে অনেক বেশি রোগী। আমরা পরিস্থিতি যতটুকু নিয়ন্ত্রণে এনেছিলাম সেখানে ফিরে যেতে হবে। 

পরিস্থিতি বুঝার জন্য রেড, অরেঞ্জ ও গ্রিন তিন রঙ ব্যবহারের কথা জানিয়েছিল প্রশাসন। মেয়রের মতে এখন পরিস্থিতি রয়েছে অরেঞ্জ অবস্থায়। তবে তা রেড পরিস্থিতির অনুকূলে। যা সর্বোচ্চ সতর্কতার চিহ্ন। 

মেয়র আরো বলেছিলেন, ইন্ডিকেটর যখন অরেঞ্জ তখন আপনাকে যতটা সম্ভব ঘরে থাকতে হবে।  শুধুমাত্র জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বেরুনো যাবে। এছাড়া সতর্ক থাকতে হবে অন্যরা আক্রান্ত হতে পারে। 

এলএ/বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর