আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

৮ জুলাই ঢাকায় আসছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্পপ্রধান হালুক গরগুন

৮ জুলাই ঢাকায় আসছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্পপ্রধান হালুক গরগুন

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে আগামী সপ্তাহে ঢাকায় আসছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান হালুক গোরগুন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে দ্যা ইকোনোমিক টাইমস জানিয়েছে, সোমবার (৮ জুলাই) তিনি ঢাকা পৌঁছাবেন।


সফরকালে হালুক গোরগুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও, তিনি পৃথক বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

শেখ হাসিনা সরকারের আমলে তুরস্কের প্রভাব বাংলাদেশে তুলনামূলকভাবে সীমিত ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে আঙ্কারা ঢাকায় তাদের কৌশলগত উপস্থিতি জোরদারের চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে, বাংলাদেশ নিজস্ব প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির পাশাপাশি রপ্তানির লক্ষ্যে দুটি প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স গড়ে তুলতে চাইছে, যেখানে তুরস্ককে প্রযুক্তিগত ও বিনিয়োগ সহযোগী হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে দুটি প্রতিরক্ষা শিল্পাঞ্চল স্থাপনের পরিকল্পনা করছে, যেখানে তুরস্কের একাধিক প্রতিরক্ষা কোম্পানিকে পার্টনার হিসেবে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। এ উদ্দেশ্যে সম্প্রতি বিডার নির্বাহী চেয়ারম্যান তুরস্ক সফরে পাঁচদিনের একটি কর্মসূচি সম্পন্ন করেছেন।

এপ্রিলে তুরস্কে অনুষ্ঠিত অ্যান্টালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছিলেন, 'বাংলাদেশের জন্য একটি নির্ভরযোগ্য অ্যারোস্পেস অংশীদার প্রয়োজন। আর তুরস্কের সঙ্গে সহযোগিতা হলে সেটি হবে দুই দেশের জন্যই লাভজনক।'

সেই সফরকালে তৌহিদ হোসেন তুর্কি অ্যারোস্পেসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেহমেত দেমিরোলুর সঙ্গেও বৈঠক করেন। উভয়ের মধ্যে উড়োজাহাজ প্রযুক্তি এবং সামরিক সরঞ্জাম সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সরাসরি উপস্থিতি এবং সম্ভাব্য বিনিয়োগ শুধু দুই দেশের কৌশলগত সম্পর্কই মজবুত করবে না, বরং দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অভ্যন্তরীণ উৎপাদন ও রপ্তানির নতুন দিগন্তও উন্মোচন করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

শেয়ার করুন

পাঠকের মতামত