আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

নারী ও শিশু নির্যাতন মহামারি পর্যায়েঃ শারমীন মুরশিদ

নারী ও শিশু নির্যাতন মহামারি পর্যায়েঃ শারমীন মুরশিদ

নারী ও শিশু নির্যাতন বন্ধে নতুন আইন করার চিন্তা সরকারের আছে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, ‘গত ৯ দিনে দেশে ২৪ জন ধর্ষণের শিকার হয়েছেন। নারী ও শিশু নির্যাতন মহামারির মতো অবস্থায় রয়েছে।’ 

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা জানান, ‘দেশে নারী ও শিশু নির্যাতন দীর্ঘদিন ধরে চলছে। এর কারণ রাজনীতি, মাদক, মোবাইল ও পর্নোগ্রাফি। এগুলো বন্ধে নতুন আইন করার চিন্তা আছে সরকারের। ২০ থেকে ২৯ জুনের তথ্য অনুযায়ী ২৪ জন ধর্ষণের শিকার হয়েছে।

একজন ষাট বছরের বৃদ্ধ একজন শিশুকে ধর্ষণ করেছে। এমন অবস্থা যে, আমি এখন এদের মৃত্যুদণ্ডের পক্ষে। যদিও আমি মানবাধিকার কর্মী।’
দেশের মাদরাসাসাগুলোতেও শিশুদের যৌন নির্যাতন করা হচ্ছে বলেও জানান তিনি।

উপদেষ্টা শারমীন জানান, ‘মাদরাসাগুলো চোখের আড়ালে থাকে। তথ্য পাই না। সেখানে অনেক শিশুরা নানা ভাবে যৌন নির্যাতনের শিকার হয়। এর ফলে তাদের বিকাশ হচ্ছে না। এ খবর অভিভাবক ও বড়রা রাখে না।
তারা স্বীকার করলো কিনা জানি না, ঘটনা তো সামনে আসছে। এসব বন্ধে স্কুল-মাদরাসায় মন্ত্রণালয়ের লোকজন সরাসরি যাবে। তাদের জবাবদিহি করতে হবে, এটা আমার দাবি।’ 

নারী ও শিশু মন্ত্রণালয়ে ২ লাখ ৮১ হাজার ৪৪৫টি নির্যাতনের অভিযোগ জমা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘কিন্তু মন্ত্রণালয়ের সক্ষমতা নেই সব অভিযোগের সমাধান করা। তবে যেগুলো জনগুরুত্বপূর্ণ তাৎক্ষণিক সেগুলোর সমাধান করা হয়। শতাধিক নারীকে কাউন্সেলিং, আইনি সহায়তার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।’

নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সারাবছর প্রতিরোধ গড়ে তুলতে কাজ হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘নারী ও শিশু মন্ত্রণালয়ে কাজ হয় এডহক ভিত্তিতে। আমাদের কাজ হলো নারীদের নিরাপত্তা ও সহিংসতা মুক্ত পরিবেশ নিশ্চিত করা। নারী ও শিশুদের বিরুদ্ধে যে সহিংসতা এর বিরুদ্ধে গোটা বছর প্রতিরোধ গড়ে তুলতে কাজ করা হবে। যে কোনো ঘটনায় কুইক রেসপন্স করার ব্যবস্থা করা হবে। দেশের কোনো জায়গায় নারী ও  শিশু নির্যাতনের ঘটনা ঘটলে ২৪ ঘণ্টার মধ্যে কুইক রেসপন্স টিম যাবে। কর্মকর্তাদের জেলা-উপজেলায় বসে থাকলে হবে না। ইউনিয়ন ও গ্রামেও যেতে হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত