আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

পহেলগাম হামলার পর নিষেধাজ্ঞা শিথিল, পাকিস্তানি সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস ফিরল

পহেলগাম হামলার পর নিষেধাজ্ঞা শিথিল, পাকিস্তানি সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস ফিরল

সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসী হামলার পর নেওয়া সিদ্ধান্তে পরিবর্তন এনে পাকিস্তানের কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং ইউটিউব চ্যানেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ভারত। এর ফলে আবারও ভারতীয় ব্যবহারকারীরা পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও দেশটির কয়েকটি জনপ্রিয় সংবাদমাধ্যমের ডিজিটাল কনটেন্ট দেখতে পাচ্ছেন।

বর্তমানে ভারত থেকে মাওরা হোকেন, ইউমনা জায়েদি, আহাদ রাজা মীর ও ড্যানিশ তাইমুরের মতো পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাক্সেসযোগ্য হলেও ফাওয়াদ খান, মাহিরা খান ও হানিয়া আমিরের অ্যাকাউন্ট এখনো ব্লক তালিকায় রয়েছে বলে জানিয়েছেন নেটিজেনরা। পাশাপাশি হাম টিভি, এআরওয়াই ডিজিটাল এবং হার পাল জিও’র ইউটিউব চ্যানেলগুলোও ভারতে আবার সম্প্রচারের জন্য উন্মুক্ত করা হয়েছে।

সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি, শোয়েব আখতার এবং রশিদ লতিফের ইউটিউব চ্যানেলগুলোকেও পুনরায় অ্যাক্সেসযোগ্য হিসেবে দেখা যায়। অথচ চলতি বছরের ৮ মে, ভারত সরকার একটি কঠোর নির্দেশনা জারি করে জানিয়েছিল, ওটিটি ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে পাকিস্তান থেকে আগত যেকোনো ধরনের সিরিজ, গান, চলচ্চিত্র, পডকাস্ট বা অন্যান্য কনটেন্ট অবিলম্বে সরিয়ে ফেলতে হবে।

এই নির্দেশনার পেছনে তথ্যপ্রযুক্তি বিধিমালা, ২০২১-এর আওতায় ‘জাতীয় নিরাপত্তা’ এবং ‘ভারতের সার্বভৌমত্ব ও জনশৃঙ্খলার প্রতি হুমকি’ উল্লেখ করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর আওতায় পাকিস্তানের অন্তত ১৬টি ইউটিউব চ্যানেল বন্ধ করা হয়, যার মধ্যে সাংবাদিক ও সংবাদমাধ্যমের চ্যানেলও ছিল। এমনকি শেহবাজ শরীফ, শোয়েব মালিক ও শহীদ আফ্রিদির মতো ক্রীড়া ব্যক্তিত্বদের চ্যানেলও ভারতীয় ব্যবহারকারীদের জন্য অপ্রাপ্য করে দেওয়া হয়েছিল।

কিন্তু এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। আজ বৃহস্পতিবার সকালেই অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এক খোলা চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ জানিয়ে জানায়, পাকিস্তানি শিল্পীদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ভারতে আবার চালু হওয়া অত্যন্ত ‘দুঃখজনক এবং অগ্রহণযোগ্য’ পদক্ষেপ। চিঠিতে বলা হয়, ‘এটা শুধু ডিজিটাল কনটেন্ট নয়, বরং আমাদের শহীদদের আত্মত্যাগ এবং সন্ত্রাসে প্রিয়জন হারানো ভারতীয়দের অনুভূতির প্রতি সরাসরি অসম্মান।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত