আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

প্রধানমন্ত্রী থেকে সংস্কৃতিমন্ত্রী: পেতংতার্ন সিনাওয়াত্রার নতুন ভূমিকা

প্রধানমন্ত্রী থেকে সংস্কৃতিমন্ত্রী: পেতংতার্ন সিনাওয়াত্রার নতুন ভূমিকা

প্রধানমন্ত্রীর পদ হারালেও থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভায় নিজের জায়গা ধরে রেখেছেন পেতংতার্ন সিনাওয়াত্রা। সাময়িক বরখাস্তের পর এইবার তিনি দায়িত্ব পেয়েছেন সংস্কৃতিমন্ত্রী হিসেবে।

আজ বৃহস্পতিবার সকালে ব্যাংককের গভর্নমেন্ট হাউসে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে পেতংতার্নসহ নতুন মন্ত্রিসভার ১৪ সদস্য অংশ নেন। শপথ গ্রহণের মধ্য দিয়ে তারা নিজেদের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

থাইল্যান্ডের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নেশন জানায়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পাওয়া পেতংতার্ন স্থানীয় সময় সকাল ৯টা ৭ মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছান এবং সাংবাদিকদের উদ্দেশে হাসিমুখে শুভেচ্ছা জানান। যদিও এর মাত্র দু’দিন আগেই, ১ জুলাই থাই ক্রিমিনাল কোর্ট তার প্রধানমন্ত্রিত্ব সাময়িক স্থগিত করেছিল।

পেতংতার্নের আগেই সকালে গভর্নমেন্ট হাউসে পৌঁছান কৃষি ও সমবায় মন্ত্রী আত্তাকর্ন সিরিলাত্তায়াকর্ন, উপশিক্ষামন্ত্রী তেওয়ান লিপতাপাল্লপ এবং উপস্বাস্থ্যমন্ত্রী চাইচানা ডেচডেচো ও অনুচা সসোমসুব। এরপর পৌঁছান শ্রমমন্ত্রী পংকাবিন জুংরুংরুয়াংকিতসহ অন্যান্য মন্ত্রীরা।

প্রটোকলের অংশ হিসেবে মন্ত্রীরা সান্তি মাইত্রি ভবনে গিয়ে আরটি-পিসিআর পরীক্ষা করান এবং সরকারিভাবে ব্যবহারের জন্য পরিচয়পত্র ও প্রয়োজনীয় নথির সঙ্গে সাদা ইউনিফর্মে ছবি তোলেন।

শপথ অনুষ্ঠানের পর মন্ত্রীরা বিশেষ এক মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন, যেখানে নতুন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে ফুমথাম উইচায়াচাই-এর নিয়োগ বিষয়ে অবহিত করা হয়। আপাতত নতুন মন্ত্রিসভার নেতৃত্বে রয়েছেন সুরিয়া জুংরুংরুয়াংকিত।

প্রধানমন্ত্রী পদের দায়িত্ব হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই এই মন্ত্রিসভায় বড় রদবদল হয়। এর পেছনে অন্যতম কারণ ক্ষমতাসীন জোট থেকে থাইল্যান্ডের রক্ষণশীল ভুমজাথাই পার্টির বেরিয়ে যাওয়া। এতে সরকারকে সংসদে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে ছোট দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করতে হচ্ছে, যা রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে তুলেছে।

এই টানাপোড়েনের মধ্যে, সরকার বাজেট পাসসহ গুরুত্বপূর্ণ আইন প্রণয়নে কতটা কার্যকর থাকবে—তা নিয়ে উঠেছে প্রশ্ন।

এইদিকে, সাম্প্রতিক একটি বিতর্কিত ফোনালাপ ঘিরে পেতংতার্নের জনপ্রিয়তায় ধস নেমেছে। গত মাসে সাবেক কম্বোডিয়ান নেতা হুন সেনের সঙ্গে সীমান্ত ইস্যু নিয়ে পেতংতার্নের একটি ফোনকথোপকথন ফাঁস হয়। এরপর থেকেই রাজনৈতিক অঙ্গনে তার অবস্থান প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।

সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কন্যা পেতংতার্ন এর আগে সেনা-সমর্থিত সরকারের বিপক্ষে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে ১ জুলাই থেকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যা দিতে তাকে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত