আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

শুঁটকি পিৎজা: উত্তরায় ঢাকার খাবারের নতুন ট্রেন্ড সেট করছে

শুঁটকি পিৎজা: উত্তরায় ঢাকার খাবারের নতুন ট্রেন্ড সেট করছে

প্রত্যেক মানুষের খাবার বিষয়ক পছন্দ-অপছন্দ আলাদা। কেউ শুটকি খেতে ভালোবাসেন আবার কেউ এটির স্বাদ কিংবা গন্ধ কোনোটাই পছন্দ করেন না। বর্তমান সময়ে পিৎজা জনপ্রিয় একটি খাবার। কেমন হয় যদি শুঁটকি দিয়ে পিৎজা বানানো হয়? 

শুঁটকি আর পিৎজা, দেশি ও বিদেশির মিশেলে অদ্ভুত এই খাবার পাওয়া যাচ্ছে ঢাকার উত্তরায় গরিব-এ-নেওয়াজ অ্যাভিনিউতে, জমজম টাওয়ারের কাছাকাছি ‘পিৎজা দ্য টাউন’ এ।

রেস্টুরেন্টটিতে ৮, ১২ আর ১৬ ইঞ্চি সাইজে পাওয়া যাচ্ছে এই পিৎজা।
খাবারটিতে শুঁটকির ঝাঁঝ থাকলেও সেটি খুবই পরিমিত। আর তার সঙ্গে মোজারেলা চিজ, দেশি মসলা আর বিশেষ সসের মিশ্রণ দেওয়া হয়। মলা শুঁটকির সঙ্গে বালাচাও ব্যবহার করায় একটা মচমচে টেক্সচার আর স্বাদ পাওয়া যায়।

রেস্তোরাঁর স্বত্বাধিকারী শিহাব শাহরিয়ার জানান, শুঁটকি পিৎজার ধারণা দেশে একদম নতুন। প্রথমে এই রেসিপি নিয়ে তিনি দ্বিধায় ছিলেন। কিন্তু এখন নিয়মিত ১২-১৫টা শুঁটকি পিৎজা বিক্রি হচ্ছে। তিনি এমন কিছু বানাতে চেয়েছেন, যাতে শুঁটকির পরিচিত স্বাদ থাকবে, আবার নতুনত্বও থাকবে।

বিদেশে যেমন থাইল্যান্ডে প্লা খেম পিৎজা, নরওয়েতে স্টক ফিশ পিৎজা। তেমনি আমাদের মাটির স্বাদও যদি বিশ্বজনীন খাবারের সঙ্গে মিশে যায়, তাতে ক্ষতি কী?
শুধু মলা নয়, ভবিষ্যতে হয়তো লইট্টা মাছ দিয়েও পিৎজা তৈরির পরিকল্পনা আছে তাদের। ছোট মাছ ব্যবহারে শুঁটকির তীব্র গন্ধও অনেকটাই কমে আসে। সঠিকভাবে ফিউশন করা গেলে তরুণ প্রজন্মের অনেকেই দেশের ঐতিহ্য ও স্বাদের প্রতি আগ্রহী হয়ে উঠবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত