আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বিটিএস ফিরছে পুরো দমে: ২০২৬-এ নতুন গান ও গ্লোবাল ট্যুরের প্রতিশ্রুতি

বিটিএস ফিরছে পুরো দমে: ২০২৬-এ নতুন গান ও গ্লোবাল ট্যুরের প্রতিশ্রুতি

প্রায় তিন বছর পর আবারও একসঙ্গে ফিরছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নতুন অ্যালবাম ও ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা দিলেন ব্যান্ডটির সাত সদস্য- আরএম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাংকুক ও সুগা।

গত মঙ্গলবার ফ্যান প্ল্যাটফর্ম  উইভার্স লাইভে এসে বিটিএস সদস্যরা জানান, ২০২৬ সালের গ্রীষ্মে মুক্তি পাবে তাদের নতুন অ্যালবাম। একই সময় শুরু হবে ওয়ার্ল্ড ট্যুর। সরাসরি এই ঘোষণা দেখতে যুক্ত হয়েছিলেন ৭০ লাখেরও বেশি ভক্ত।

ব্যান্ড লিডার আরএম জানান, জুলাই থেকে আমরা সাতজন মিলে নতুন গান ও কনসার্টের প্রস্তুতিতে নিয়মিত বসবো। যেহেতু এটি আমাদের ব্যান্ডের অ্যালবাম, তাই সদস্যদের ভাবনাগুলো প্রতিটি গানে প্রতিফলিত হবে। আমরা সেই শিকড়ে ফিরে যাচ্ছি, যেখান থেকে বিটিএসের যাত্রা শুরু হয়েছিল।

আরেকদিকে জাংকুক জানান, নতুন অ্যালবামের পর আমরা একটি বিশ্বসফরের পরিকল্পনা করছি। বিশ্বের বিভিন্ন শহরে পারফর্ম করব আমরা। দয়া করে সেই সময় পর্যন্ত ধৈর্য ধরুন।

২০২২ সালের অক্টোবর মাসে ‘ইয়েট টু কাম’ কনসার্টের পর কার্যত স্থগিত হয়ে যায় বিটিএসের কার্যক্রম। কারণ, দক্ষিণ কোরিয়ার নিয়ম অনুযায়ী ব্যান্ডের সাত সদস্যকেই বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিতে হয়েছে। সেই প্রশিক্ষণ শেষে এবার পূর্ণ শক্তিতে ফিরছেন তারা।

সেই শেষ কনসার্টেই বিটিএস প্রতিশ্রুতি দিয়েছিল, সামরিক দায়িত্ব শেষে তারা ফিরবেন আরও ভালো সংগীত নিয়ে। কথা রেখেছেন তারা। এখন প্রস্তুতি নিচ্ছেন নতুন গান, অ্যালবাম এবং বিশ্ব ভ্রমণের।

ঘোষণার পরপরই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। বিটিএসের এই প্রত্যাবর্তনকে ভক্তরা জানায়, ‘একটি যুগের ফিরে আসা।’


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত