আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

‘কফি খাচ্ছিলাম, চিল করছিলাম—হঠাৎ দেখি পাঁচ উইকেট নেই’

‘কফি খাচ্ছিলাম, চিল করছিলাম—হঠাৎ দেখি পাঁচ উইকেট নেই’

ওয়ানডে ক্রিকেটে ২৪৫ রানের লক্ষ্য এখন আর বড় কিছু নয়। বিশেষ করে যখন ইনিংসের ১৬তম ওভারেই দলের স্কোর ছুঁয়ে ফেলে ১০০ রান, তখন জয় সহজ বলে ধরে নেওয়াই স্বাভাবিক। কিন্তু প্রতিপক্ষ যদি বাংলাদেশ হয়, তাহলে অনিশ্চয়তার ছায়া থেকেই যায়। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে এমনই এক অপ্রত্যাশিত বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ দল।

খেলার শুরুটা ভালো হলেও মাত্র ২৫ রানের ব্যবধানে ৯ উইকেট হারিয়ে পুরো দল গুটিয়ে যায় ১৬৭ রানে। ফলে ২৪৫ রানের লক্ষ্য ছুঁতে না পেরে বাংলাদেশ হেরে যায় ৭৭ রানে। মিরাজের নেতৃত্বে নতুন যাত্রা শুরু করা দলের জন্য এটি ছিল এক বড় ধাক্কা।

ম্যাচ শেষে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে এসে হতাশা লুকাতে পারেননি পেসার তাসকিন আহমেদ। তার কণ্ঠে ছিল বিস্ময় আর আক্ষেপ, 'অবশ্যই এমন কিছু প্রত্যাশা করিনি। আমরা তখন চিল করছিলাম, কফি খাচ্ছিলাম। হঠাৎ দেখি পাঁচটা উইকেট পড়ে গেছে। পুরো চিত্রটাই যেন এক মুহূর্তে বদলে গেল।'

কিন্তু হারের হতাশায় ভেঙে পড়তে রাজি নন তাসকিন। বরং দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ঝরে পড়ে তার কণ্ঠে। 'আমরা চাই ভালো খেলতে। সমর্থকরাও সেটা চায়। এমন হারের পর কেউই হোটেলে গিয়ে শান্তিতে ঘুমাতে পারবে না। আমরা সবাই কষ্ট পাচ্ছি,' বলেন তাসকিন।

দুঃখ প্রকাশ করে এই পেসার বলেন, 'সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছি। এমন একটি সহজ ম্যাচ আমরা দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছি। তবে আমরা লড়াই থামাবো না। সব সমস্যা কাটিয়ে আমরা ঘুরে দাঁড়াব।'

বাংলাদেশের সামর্থ্য নিয়ে কেউ যেন সন্দেহ না করে, সে বার্তাও দেন তাসকিন। 'আপনারা জানেন, আমরা কেমন দল। আমরা যেমন উইকেট হারিয়েছি, সেটা আমাদের সামর্থ্যের পরিচয় নয়। আমরা খারাপ দল না—আমাদের মধ্যে ভালো খেলার ক্ষমতা রয়েছে,' যোগ করেন তিনি।

সিরিজে টিকে থাকতে হলে এখন আর কোনো ভুলের সুযোগ নেই। আগামী ৫ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। সেটিই হয়ে উঠেছে বাংলাদেশের জন্য অঘোষিত ফাইনাল। হেরে গেলে হাতছাড়া হয়ে যাবে সিরিজটিও। এবার দেখা যাক, তাসকিনদের সেই সামর্থ্য কতটা জ্বলে ওঠে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত