আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

রেডিয়াল সিদ্ধান্ত: নিরাপত্তাজনিত উদ্বেগে আইএইএ কর্মকর্তাদের তেহরান ত্যাগ

রেডিয়াল সিদ্ধান্ত: নিরাপত্তাজনিত উদ্বেগে আইএইএ কর্মকর্তাদের তেহরান ত্যাগ

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে তেহরানের সহযোগিতা স্থগিত করার পর ভিয়েনার উদ্দেশ্যে ইরান ত্যাগ করেছেন সংস্থাটির পরিদর্শকরা।


শুক্রবার (৪ জুলাই) সূত্রের বরাতে মেহের নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে। এর আগে গত বুধবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আইএইএ'র সঙ্গে সহযোগিতা স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেন।


মেহের আরও জানায়, গত ২৫ জুন ইরানের সংসদ তেহরানের বিরুদ্ধে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত প্রস্তাবের পর আইএইএ'র সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য একটি বিল অনুমোদন করে।

পার্লামেন্টের প্রস্তাব অনুসারে, ইরানের পারমাণবিক স্থাপনা এবং শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত না করা হলে আইএইএ'র পরিদর্শকদের ইরানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন সাপেক্ষে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


ইরান আইএইএ'র প্রধান রাফায়েল গ্রোসির ওপরেও প্রবেশ নিষেধাজ্ঞার কথা বিবেচনা করছে। তিনি ইরানের বিরুদ্ধে ইসরায়েলি-মার্কিন আগ্রাসনে সহায়তা করার জন্য সমালোচনার মুখে পড়েছেন।

বিশ্লেষকদের মতে, গ্রোসির রাজনৈতিক ও পক্ষপাতদুষ্ট প্রতিবেদন এবং পরবর্তী প্রস্তাব ১৩ জুন ইসরায়েলি সরকারের নৃশংস আগ্রাসনকে সহজতর করেছিল, যার ফলে ইরানি বেশ কয়েকজন পারমাণবিক বিজ্ঞানী এবং উচ্চপদস্থ সামরিক কমান্ডার নিহত হন।

মেহের নিউজের প্রতিবেদন অনুসারে, ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা - ফোর্ডো, নাতানজ এবং ইসফাহানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের নিন্দা করতেও অস্বীকৃতি জানান গ্রোসি।

শেয়ার করুন

পাঠকের মতামত