আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

নিউইয়র্ক পুলিশ বিভাগে স্বেচ্ছায় অবসরের হিড়িক

নিউইয়র্ক পুলিশ বিভাগে স্বেচ্ছায় অবসরের হিড়িক

এলএ বাংলা টাইমস


জর্জ ফ্লয়েডের মৃত্যুপরবর্তী বিক্ষোভ ও সহিংসতার পর নিউইয়র্ক পুলিশে (এনওয়াইপিডি) স্বেচ্ছায় অবসরে যাওয়ার ঘটনা হঠাৎ বেড়ে গেছে। গত ২৫ মে থেকে ২৩ জুন পর্যন্ত ২৭২ জন এনওয়াইপিডি কর্মকর্তা স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন জানিয়েছেন। এ সংখ্যা আগের বছরের চেয়ে ৪৯ শতাংশ বেশি। অবসরে যেতে চেয়ে এমন অনেক আবেদনপত্র এখনো বিভাগীয় বিবেচনার অপেক্ষায় আছে।

নিউইয়র্ক পুলিশের চাকরিবিধি অনুযায়ী কর্মক্ষেত্রে ২০ বছর হলেই আগাম অবসরে যাওয়ার সুযোগ আছে। অনেকেই ২০ বছর বয়সে চাকরিতে যোগ দিয়ে ৪০ বছর বয়সেই সব সুবিধাসহ অবসরে যাওয়ার সুযোগ নিয়ে থাকেন।

গত ২৫ মে মেনিয়াপোলিসে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ে। নিউইয়র্কে টানা চার সপ্তাহের প্রতিবাদ সমাবেশে কয়েক’শ পুলিশ আহত হওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ সংস্কারের জোরালো দাবির পরিপ্রেক্ষিতে রাজ্য নতুন আইন জারি করেছে। নগরীর মেয়র বিল ডি ব্লাজিও পুলিশে ব্যাপক পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। এ ছাড়া পুলিশের বাজেট কর্তন করা হয়েছে। এ নিয়ে নিউইয়র্ক পুলিশের মধ্যে অসন্তোষ লক্ষণীয় হয়ে উঠেছে।

‘ডিফান্ড পুলিশ’ স্লোগান আন্দোলনকারীদের কাছে এখন জনপ্রিয়। কেউ কেউ পুলিশি ব্যবস্থা সম্পূর্ণ উঠিয়ে দেওয়ারও দাবি জানাচ্ছেন। সামাজিক ও মানবিক কাজে এ অর্থ ব্যবহার করলে অপরাধ এমনিতেই নিয়ন্ত্রিত হয়ে যাবে বলে তাঁরা মনে করেন।নিউইয়র্কে পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্যাট্রিক লিঞ্চ মনে করেন, জর্জ ফ্লয়েডের মৃত্যুপরবর্তী বিক্ষোভ সমাবেশ নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যদের ভেঙে পড়ার পর্যায়ে যেতে হয়েছে। এমন পরিবেশে পুলিশ কীভাবে দায়িত্ব পালন করবে, এমন প্রশ্ন উঠেছে।

এর আগে ২৫ জুন নিউইয়র্ক পোস্টের পৃথক একটি প্রতিবেদনে বলা হয়েছে, ব্রঙ্কসের এক প্রিসিঙ্কটের দায়িত্বে থাকা ডেপুটি ইন্সপেক্টর রিচার্ড ভেরা কাজে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো সঠিক নির্দেশনা নেই—এমন অভিযোগে পদত্যাগপত্র জমা দিয়েছেন। নগরীর পুলিশে অপরাধ প্রতিরোধ ইউনিট বাতিল করা নিয়েও এ পুলিশ কর্মকর্তা তাঁর অসন্তোষের কথা জানিয়েছেন।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর